আলু প্রায় সকলের ঘরেই উপলব্ধ থাকে। তবে আপনি কি জানেন এই আলু দিয়ে বানানো যেতে পারে নরম পটেটো নাগেটস? (Potato Nuggets Recipe) সহজ এই খাবারটি বানাতে লাগবে আধ ঘন্টারও কম সময়। কিভাবে বানাবেন?
উপকরণ এবং পরিমাণ :
একটি পাত্রে সেদ্ধ করা আলু চটকে তার মধ্যে চিজ, রসুন পাউডার, গোলমরিচ, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটা নরম মন্ড বানিয়ে নিন। আর একটি পাত্রে কর্নফ্লাওয়ার, নুন আর একটু জল মিশিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে পাশে রেখে দিন।
এরপর হাতে একটু তেল মেখে নিয়ে ছোট ছোট পরিমাণ মন্ড নিয়ে সেগুলোকে চৌকো বা গোল আকার দিতে হবে। প্রতিটা চৌকো বা গোল নাগেট এর পিস আগে বানানো সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিতে হবে। তারপর প্রতিটি নাগেট এক এক করে পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়োতে রোল করে নিতে হবে।
সব শেষে কড়াইয়ে তেল গরম করে সোনালী রঙ না হওয়া পর্যন্ত নাগেটগুলোকে ভাজতে হবে। একটি টিস্যু দিয়ে অতিরিক্ত তেল ঝেরে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।