রাজ্যে পারদ পতন! একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রী। নিম্নচাপের প্রভাব কাটিয়ে রাজ্যে বৃষ্টি কমেছে। রোদের হাসিতেই হাসছে আবহাওয়া। এর সঙ্গেই শীতের আমেজে আমজনতা। একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্কই থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।
বলাবাহুল্য মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী, একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রী।