পুজো কেটেছে ঠিকই, তবে কাটেনি রেশ। ফোন খুললেই এখনও স্ক্রল হয়ে চলেছে পুজোর ছবি। তাই আজকের প্রতিবেদনেও আছে পুজোর ছোঁয়া।
‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের হাত ধরে একে অপরের সঙ্গে প্রথম পরিচয় হয় রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর। একসঙ্গে অভিনয় থেকে বন্ধুত্ব এরপরে প্রেম। পরবর্তীতে বাগদান পর্ব সারেন দু'জনে। বলাবাহুল্য, টলিপাড়ার মিষ্টি দম্পতি তাঁরা।
বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী। এবার দশমীতে দেখা গেল দুজনের সিঁদুরখেলার ছবি। লাল শাড়ি সঙ্গে মানানসই গয়নায় একেবারে সাবেকিয়ানার ছোঁয়ায় প্রমিতা। অন্যদিকে মানানসই পাঞ্জাবিতে রুদ্রজিৎ।
ইতিমধ্যেই ভালোবাসার বন্যায় ভরেছে এই পোস্ট। সকলের একটাই মন্তব্য "খুব সুন্দর লাগছে" সঙ্গে বিজয়ার শুভেচ্ছা।