২৯ অক্টোবর, ২০২৬
রেসিপি

একঘেয়েমি কাটাতে ডুব দিন চিংড়ি বিরিয়ানিতে! বাড়িতেই বানান এই পদ

মাটন বা চিকেন এখন অতীত, এবার স্বাদ নিন চিংড়ি বিরিয়ানির
Prawn Biryani Bengali News
facebook.com/sayani.ghosh.14289
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ৮:২৪

বিরিয়ানি, নামেই যেন হয়ে যায় অর্ধ ভোজন! পুজো এবং বিরিয়ানি, যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ! বিরিয়ানি বলতেই তার দোসর হয় চিকেন বা মাটন! কিন্তু এই উপকরণগুলি বাদেও যদি অন্য এক উপকরণ দিয়ে বিরিয়ানি প্রস্তুত করা যায়, কেমন হবে বলুন তো? তৈরি করে ফেলুন চিংড়ির বিরিয়ানি। খুব সহজেই বাড়িতে প্রস্তুত করতে পারবেন এই পদ।

প্রথমে নিয়ে নিন পাঁচশো গ্রাম মত বাগদা চিংড়ি। ভালো করে খোলা এবং শিরা ফেলে দিয়ে ধুয়ে নিন। নুন, মরিচ গুঁড়ো এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখুন চিংড়িগুলি। এরপর একটি বাটিতে দই, রসুন বাটা, আদা বাটা, বিরিয়ানির মশলা, মরিচ গুঁড়ো, গোলাপ জল যোগ করে ভালো করে নেড়ে নিন। একটি কড়াইয়ে তেল এবং ঘি গরম করে, তাতে পেঁয়াজ দিয়ে ভেজে বেরেস্তা তৈরি করে নিন। এই বেরেস্তা আলাদা রেখে, সেই তেল এবং ঘিয়ে ম্যারিনেট করা চিংড়িগুলি ভেজে নিন। চিংড়ি ভেজে তুলে নিয়ে, তেজপাতা, সা জিরে, সাদা মরিচ, ফোড়ন দিয়ে আলু ভেজে নিতে হবে। এই উপকরণগুলিতে নুন যোগ করে তারপর দইয়ের মিশ্রণটি ঢেলে দিন। এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে পেয়াঁজ ভাজা (বেরেস্তা) এবং চিংড়ি যোগ করতে হবে। ভালো করে কষানোর পর চিংড়ি তুলে নিতে হবে। এবার কড়াইয়ে চাল যোগ করার পালা। চাল দিয়ে কিছুক্ষণ ভেজে গরম জল এবং দুধ যোগ করুন। তেজ পাতা, গোটা গরম মশলা এবং গোল মরিচের একটি পুঁটলি বানিয়ে রেখে দিন। এরপর পরিমাণ মত লবণ ও চিনি দিয়ে, মিশ্রণটি পুরো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সিদ্ধ হওয়ার পর সেই মিশ্রণে কেশর ভেজানো, দুধ, ঘি, কাঁচা লঙ্কা, বেরেস্তা প্রয়োগ করে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিন। শেষ পর্যায়ে, চিংড়ি, বেরেস্তা, ঘি, বিরিয়ানির মশলা এবং মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে অভিনব এই চিংড়ি বিরিয়ানি।

তাহলে আর দেরি কীসের? এবার একদিন পরিবারের সকলের সঙ্গে জমিয়ে পেট-পুজো হোক একদম নতুন ধরনের বিরিয়ানির স্বাদে।

[কৃতজ্ঞতা স্বীকার: অর্পিতা দাস]

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৪ অক্টোবর

এটি ভাত-রুটি-লুচি কিংবা পরোটা সহযোগে খেতে পারেন

Pahadi Gobi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৫ অক্টোবর

সহজ এই খাবারটি বানাতে লাগবে আধ ঘন্টারও কম সময়

Potato nuggets
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৯ অক্টোবর

একঘেয়ে ফুলকপি থেকে রেহাই পেতে সামান্য কয়েকটি উপায়ে বানাতে পারেন সহজ রেসিপি

Cauliflower 1 cut
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster