ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত। জীবনের সমস্ত খুশিতেই তিনি এক গাল হাসি নিয়ে সর্বপ্রথম তার দর্শকদের আপডেট দিয়ে থাকেন। সম্প্রতি নতুন বাড়ি হয়েছে তার। বাড়ির ছাদ থেকে রান্নাঘর, ঘর থেকে বারান্দা- ইট গাঁথা থেকে মার্বেল পাথর বসানো সবটাই অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
গতকাল তার নতুন বাড়িতেই সম্পন্ন হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। লাল শাড়ি পরে পুজোর কাজে ব্যস্ত রচনা। ভাগ করে নিয়েছেন ছবি-ভিডিও। মা-বাবা-দাদা সকলের সঙ্গে পুজোয় ব্যস্ত তিনি। পুজো শেষে সকলকে দিলেন প্রসাদও। ভোগে ছিল ফলপ্রসাদ, খিচুড়ি, লুচি, সুজি, মিষ্টি আরও কত কী!
বলাবাহুল্য, শুধুমাত্র ফেসবুকেই মিলিয়ন অনুগামী তার। সকলেই পছন্দ করে তার সারল্যতা। তাই ইউটিউব কমিউনিটিতে উজ্জ্বল হয়ে উঠছে তার নাম।