ইতিমধ্যেই ৪০০ পর্ব অতিক্রম করেছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জোয়ার ভাঁটা"। দুই বোনের গল্পকে প্রথম দিন থেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আমজনতা। টিআরপি রেটিংয়েও বরাবরই ভালো ফল করেছে এই ধারাবাহিক।
তবে এবার গল্পে নতুন মোড়। উজি আর নিশার জীবনের গল্পে এবার টুইস্ট। দিদির হাত ছেড়ে এবার ন্যায়ের পথে উজি।
প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি। একদিকে মহারাজের কীর্তি ফাঁস করতে মরিয়া জিৎ, অন্যদিকে নিশাকে সহজ পথে আনতে এবার নতুন করে পথে নেমেছে উজি। আর তাতেই ভেঙে চুরমার দিদি বোনের সম্পর্ক।