আপনাদের প্রিয় ধারাবাহিক 'কমলা নিবাস'। আর সেই নিবাসের মুখ্য চরিত্র কমলা তথা জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত'র আজ জন্মদিন। একের পর এক শুভেচ্ছায় ভরেছে সামাজিক মাধ্যমের খাতা।
তবে এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু। লিখলেন, "দেখতে দেখতে ৯ মাস যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তোমার কাছে একটু একটু করে অভিনেতা হিসেবে মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারছি এটাই কেমন একটা স্বপ্নের মতো। তুমি একটা ম্যাজিক করে আমাদের দিনটা এক ঝটকায় ভালো করে দাও জানো। এইভাবেই আগলে রেখো আমাদের সবাইকে।"
তিনি আরও লিখেছেন, "আমরা জাস্ট আমাদের ক্লান্তি দুঃখ সব ভুলে যাই তোমার মুখটা দেখলে তোমার হাসিটা দেখলে তোমায় জড়িয়ে ধরলে। একসাথে কাজ করা থেকে শুরু করে তোমার সাথে গল্প করা কত কত কথা কত রকমের কথা বলা কত কিছু তোমায় শেয়ার করে হালকা হয়ে যাওয়া এই সবটাই আমার জীবনের প্রাপ্তি। তোমার ভিতরের ওই শিশুটা যেন সবসময় খেলে বেড়ায়। তুমি খুব ভালো থেকো। খুব ভালবাসি তোমায়। জাস্ট খুব। শুভ জন্মদিন ‘Momsy’।"