সামাজিক মাধ্যমের জনপ্রিয় মিষ্টি ইনফ্লুয়েন্সর দুর্বা দে (Durba Dey)। সকলেরই পরিচিত তিনি। শুধুমাত্র ফেসবুকেই লক্ষাধিক অনুগামী তার। নাচের ভিডিও হোক কিংবা শপিং-এর ভিডিও, মেকআপ ভিডিও হোক কিংবা ওয়ার্কআউট ভিডিও- সবেতেই এগিয়ে তিনি।
আজ তার বাড়িতে সম্পন্ন হল কোজাগরী লক্ষ্মী পুজো। সকাল থেকেই দেখা গিয়েছিল পুজোর আয়োজনে নাড়ু, খিচুড়ি রান্না করতে ব্যস্ত তিনি। অবশেষে পুজো সম্পন্ন হল, সামাজিক মাধ্যমে আপডেট দিলেন দুর্বা।
নিজের ছবির পাশাপাশি ভাগ করে নিলেন মায়ের সঙ্গে মিষ্টি ছবিও।
একটি ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন কী কী ভোগ প্রসাদ হয়েছে আজ পুজোয়। যেখানে দেখা যাচ্ছে তিন রকমের নাড়ু , খিচুড়ি, পোলাও, আলু-ফুলকপির তরকারি, পাঁচ রকমের ভাজা, পায়েস, সুজি, লুচি, ফল, মিষ্টি আরও কত কী!
বলাবাহুল্য প্রতিবছরেই দুর্বা পুজো করে থাকেন। এবছর নতুন নয়। আরও বিস্তারিত জানতে ফলো করতে হবে দুর্বা দে'র সোশ্যাল মিডিয়া পেজ।