৯ অক্টোবর, ২০২৬
রেসিপি

এই উপায়ে ফুলকপি খেয়ে দেখুন, স্বাদ বদলে যাবে কয়েকগুন

একঘেয়ে ফুলকপি থেকে রেহাই পেতে সামান্য কয়েকটি উপায়ে বানাতে পারেন সহজ রেসিপি
Cauliflower 1 cut Bengali News
unsplash.com
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬
শেষ আপডেট: ৯ অক্টোবর ২০২৬ ১৯:৫৮

শীতের আমেজ আসার আগেই বাজারে হাজির ফুলকপি। পছন্দের হোক বা অপছন্দের, শীতে বাঙালি বাড়িতে ঘুরে ফিরে আসে এই সবজি। তা সে মাছের ঝোলে হোক কিংবা তরকারিতে। তবে একঘেয়ে ফুলকপি থেকে রেহাই পেতে সামান্য কয়েকটি উপায়ে বানাতে পারেন সহজ রেসিপি 'ফুলকপি পরোটা'। শুনতে অদ্ভুত লাগলেও এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি পদ। যা 'গোবি পারাঠা' হিসেবে বিখ্যাত।

Cauliflower long Bengali News
unsplash.com

চলুন দেখে নেওয়া যাক রেসিপি। পরোটা বানানোর জন্য প্রথমেই মেখে নিতে হবে ময়দা। এক্ষেত্রে ময়দা না খেতে চাইলে আটাও ব্যবহার করা যেতে পারে। ময়দা মেখে তা ঢাকা দিয়ে রাখুন।

Cauliflower 1 cut Bengali News
unsplash.com

অন্যদিকে ফুলকপি ভালো করে ধুঁয়ে ছোটো টুকরো করে কেটে তা নুন এবং হলুদ জলে হালকা ভাপিয়ে নিন। তারপর ভালো করে জল ঝরিয়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোঁড়ন দিয়ে একে একে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভেজে নিন। এরপর তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে তাতে সেদ্ধ করা ফুলকপি যোগ করুন। ভালো করে তা নাড়িয়ে নিন। স্বাদ মতোন নুন যোগ করুন। দিতে পারেন সামান্য চিনি। ফুলকপি নরম হয়ে গলে আসা অবধি অপেক্ষা করুন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি যোগ করুন।

এরপর ফুলকপির পুর তৈরি। পরোটার লেচি কেটে তাতে পুর ভরে বেলে নিয়ে তা ঘি বা তেলে ভেজে নিলেই তৈরি 'ফুলকপি পরোটা'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
২৩ অক্টোবর

মাটন বা চিকেন এখন অতীত, এবার স্বাদ নিন চিংড়ি বিরিয়ানির

Prawn Biryani
২১ অক্টোবর

আগে খেয়েছেন এই খিচুড়ি? তাহলে পুজোয় পান নতুনের স্বাদ!

Bhuna khichuri
১৭ সেপ্টেম্বর

শিখে নিন নতুন রান্না, যা হবে পুজোর সেরা খাবার

Mutton Polau 1
১২ জুন

বৈকালিক আড্ডা হোক বা অতিথি আপ্যায়ন, ভরে যাবে মন-পেট, সঙ্গে যদি থাকে মালাই চিকেন কাটলেট

Malai cutlet recipe
২৫ নভেম্বর

শীতকালে খাদ্যতালিকায় রাখুন তিল দিয়ে প্রস্তুত বিবিধ পদ, উপকার দেখুন নিজের চোখে

Sesame seeds
১২ অক্টোবর

ভারতের বিভিন্ন জায়গার কিছু বিখ্যাত মিষ্টি, যার প্রস্তুতের সহজ উপায় রইল আপনাদের জন্য

India sweets kolkata rasgulla