সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। ছবির প্রমোশন হোক কিংবা নিজের লাইফস্টাইল, সবেতেই সোশ্যালের আঙিনায় দেখা মেলে তাঁর।
সম্প্রতি সবুজ শাড়িতে দেখা মিলেছে শ্রদ্ধার। খোপা করা চুলে গোলাপ ফুল, শাড়ির সঙ্গে মানানসই গয়না। হাতে চুড়ি, একেবারেই মারাঠী লুকে ধরা দিয়েছেন শ্রদ্ধা।
কমেন্টে ভরেছে শুভেচ্ছা। কেউ লিখেছেন দেশী স্টাইল, কেউ দিয়েছেন সুন্দরীর তকমা।
৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত ঈথা (Eetha)। শ্রদ্ধা ছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুডা, মহম্মদ জিশান আয়ুব, ইস্তিয়াক খান, সিদ্ধার্থ যাদব, এবং অনন্ত যোশী। ছবিতে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী নৃত্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। এই চরিত্র ফুটিয়ে তুলতে অগাধ পরিশ্রম করেছেন অভিনেত্রী।