অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), বরাবরই সোশ্যালে বেশ সক্রিয়। তবে কর্মব্যস্ত জীবনে, সোশ্যালের আঙিনায় তাঁর আনাগোনা কিছুটা কম হলেও, একটুও কমেনি 'বং ক্রাশ' এর জনপ্রিয়তা। আর তাই অনুগামীদের কাছে নিজের পুজো আপডেট নিয়ে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী।
এবার দেখা গেল ঋতাভরীর দিদি-জামাইবাবুর বাড়ির পুজোর ঝলক। হলুদ ব্লাউজ-সবুজ শাড়ি সঙ্গে মানানসই গয়নায় দেখা গেল তাকে। এরই সঙ্গে নজর কেড়েছে ফুলের মালায় বাঁধা তার চুলের খোঁপা। অনুগামীদের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, "খোঁপাটা কেমন বেঁধেছি বলো"।
বলাবাহুল্য, ২৮ মার্চ মা হন ঋতাভরীর চক্রবর্তীর দিদি অভিনেত্রী-পরিচালক চিত্রাঙ্গদা সান্যাল। সেই অনুযায়ী ঋতাভরীর মাসি অনুযায়ী এটি প্রথম পুজো। যদিও ঋতাভরী লিখেছেন, "মাসি-টাসি না, আমি ওর ছোটো মা"।