৫ নভেম্বর, ২০২৬
রেসিপি

রেস্তোরাঁকে হার মানাবে এই রেসিপি! বানিয়ে নিতে পারেন চটপট

এবার ট্রাই করে দেখুন অসাধারণ, জিভে জল আনা পনিরের এই পদটি
Lahori panner korma Bengali News
instagram/foodiesfoodcourt
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬
শেষ আপডেট: ৫ নভেম্বর ২০২৬ ১২:০২

পনির তো অনেকই খেয়েছেন, এবার ট্রাই করে দেখুন অসাধারণ, জিভে জল আনা পনিরের এই পদটি। কাজু বাটা, পিঁয়াজ এবং দই এর তৈরি ঝোলে পনিরের টুকরো একবার মিলে গেলেই তৈরি হবে এক লোভনীয় পদ "লাহোরি পনির কোর্মা"।

এই পদটি বানাতে লাগবে ২৫০ থেকে ৩০০ গ্রাম পনির, যা ছোট ছোট চৌকো আকারে কেটে নিতে হবে। পিঁয়াজ বাটা, অর্ধেক কাপ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই, কাজু বাটা, চারমগজ বাটা, টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন, ঘি অথবা তেল, তাজা ধনেপাতা কুচি এবং গরম মশলা।

প্রণালী: একটি কড়াইয়ে ঘি, তেল গরম করে তাতে গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারুচিনি ঢেলে কাঁচা মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত রাঁধতে থাকুন। এরপর মিশ্রণটিতে টমেটো পিউরি ঢেলে মিশ্রণটি থেকে তেল আলাদা না হওয়া অব্দি নাড়িয়ে যেতে হবে। এরপর বাকি মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে তার মধ্যে ফেটানো টক দই ঢেলে তিন থেকে চার মিনিট রেঁধে নিন। সবশেষে আধা কাপ জল, তাতে ভাজা পনির এবং গরম মশলা ঢেলে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই তৈরি রুটি, পোলাও অথবা তন্দুরি দিয়ে খাওয়ার এই পদটি "লাহোরি পনির কোর্মা"।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৪ অক্টোবর

এটি ভাত-রুটি-লুচি কিংবা পরোটা সহযোগে খেতে পারেন

Pahadi Gobi
১৫ অক্টোবর

সহজ এই খাবারটি বানাতে লাগবে আধ ঘন্টারও কম সময়

Potato nuggets
৯ অক্টোবর

একঘেয়ে ফুলকপি থেকে রেহাই পেতে সামান্য কয়েকটি উপায়ে বানাতে পারেন সহজ রেসিপি

Cauliflower 1 cut
৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
২৩ অক্টোবর

মাটন বা চিকেন এখন অতীত, এবার স্বাদ নিন চিংড়ি বিরিয়ানির

Prawn Biryani
২১ অক্টোবর

আগে খেয়েছেন এই খিচুড়ি? তাহলে পুজোয় পান নতুনের স্বাদ!

Bhuna khichuri
১৭ সেপ্টেম্বর

শিখে নিন নতুন রান্না, যা হবে পুজোর সেরা খাবার

Mutton Polau 1
১২ জুন

বৈকালিক আড্ডা হোক বা অতিথি আপ্যায়ন, ভরে যাবে মন-পেট, সঙ্গে যদি থাকে মালাই চিকেন কাটলেট

Malai cutlet recipe
২৫ নভেম্বর

শীতকালে খাদ্যতালিকায় রাখুন তিল দিয়ে প্রস্তুত বিবিধ পদ, উপকার দেখুন নিজের চোখে

Sesame seeds
১২ অক্টোবর

ভারতের বিভিন্ন জায়গার কিছু বিখ্যাত মিষ্টি, যার প্রস্তুতের সহজ উপায় রইল আপনাদের জন্য

India sweets kolkata rasgulla