টেলিভিশন দুনিয়ায় পরিচিত মুখ প্রত্যুষা পাল। ছোট পর্দায় তাঁর প্রথম কাজ ‘তবু মনে রেখো’ ধারাবাহিক। প্রথম অভিনয়ই তাঁকে এতটাই জনপ্রিয়তা দিয়েছিল যে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকপ্রেমীদের কাছে প্রত্যুষা হয়ে উঠেছিলেন সুপারহিট।
বেশ কিছুদিন তিনি ধারাবাহিক থেকে দূরে থাকলেও, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। পুজোতেও এর অন্যথা হয়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার। পুজোয় নানান ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মানানসই গয়না, হাতে চুড়ি আর খোলা চুল সঙ্গে গোলাপী শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী।
দেখুন ফটোগ্যালারি :
মায়ের সঙ্গে অভিনেত্রী। ক্যাপশন "দুগ্গা মা আর আমার মা"।