সারারাত ঠাকুর দেখার প্ল্যান, তবে যাতায়াত নিয়ে করছে ভয়ও! তাহলে আর চিন্তা নেই। পুজোর দিনগুলিতে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো এবং তার সাথেই বাড়তে চলেছে লোকাল ট্রেন এবং দূরপাল্লা ট্রেনের সংখ্যাও। তবে হঠাৎ কেন এই পদক্ষেপ? জানা যাচ্ছে, পুজোর সময়ে যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ সিদ্ধান্ত। কবে থেকে? ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত একাধিক মেট্রো লাইনে পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে।
ব্লু লাইন: উত্তর এবং দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কিছু পুজো মণ্ডপে যাতায়াতের সুবিধার্থে এই লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর দুপুর ১ টা থেকে ভোর ৪ টে অব্দি চলবে মেট্রো।
গ্রিন লাইন: প্রতি আট মিনিট অন্তর চলবে মেট্রো পরিষেবা। দুপুর ১:৩০ মিনিট থেকে পরের দিন রাত ৩:৫৯ মিনিট অব্দি চলা এই পরিষেবায় উপকৃত হবেন অনেকেই।
এবার আসা যাক ইয়েলো লাইনের ক্ষেত্রে। ১৭ থেকে ২০ অক্টোবর বিকেল ৩:০০ টে থেকে রাত ১০:৩৫ মিনিট পর্যন্ত চলবে এই পরিষেবা।
পার্পল লাইনের ক্ষেত্রে ১৭ ই থেকে ২১ এ অক্টোবর অব্দি প্রতিদিন বিকেল ৩ টে থেকে রাত ১০:৫৫ মিনিট অব্দি চলবে মোট ৩৮ টি মেট্রো পরিষেবা।
এবার আসা যাক কোন পুজোর জন্য কোন মেট্রো স্টেশনে যাবেন। বিখ্যাত পুজো যেমন হাতিবাগান, বাগবাজার সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট ও কাশী বোস লেন যাওয়ার জন্য অতি শ্রেষ্ঠ হল শ্যামবাজার মেট্রো স্টেশন।
মেট্রো স্টেশনের কথা আর শোভাবাজার সুতানুটি নিয়ে কথা হবে না, তা কি কখনো হয়? শোভাবাজার রাজবাড়ি, আহিরিটোলা সার্বজনীন, কুমারটুলি সার্বজনীন, কুমারটুলি পার্কের মতন বিশেষ পুজো প্যান্ডেল দেখতে চাইলে শোভাবাজার সুতানুটি হল শ্রেষ্ঠ।
রবীন্দ্র সরবর: পুজো যেমন বিখ্যাত মুদিয়ালি পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী এবং অন্যান্য।
কালীঘাট: যদি যেতে চান দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, একডালিয়া, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সহ অন্যান্য পুজোয়, তবে এই মেট্রো স্টেশনটি শ্রেষ্ঠ।