আহত বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। আজ, মঙ্গলবার পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। নিজের ইনস্ট্রাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে মেডিকেল ওয়াকিং বুট পরে রয়েছেন তিনি।
তবে আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ। অভিনেতা লেখেন, ‘আমি ব্রেক এ লেগ কথাটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।'
তবে কী করে এই চোট! এখন কেমন আছেন তিনি? এ বিষয়ে কিছুই খোলসা করেননি অভিনেতা। প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান আগমনের কথা প্রকাশ করেছেন কিয়ারা-সিদ্ধার্থ।