২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিজেপির প্রার্থী তালিকা পছন্দ নয় তাদেরই পুরনো কর্মীদের, বিক্ষোভে উত্তাল বিজেপির হেস্টিংস কার্যালয়

পাঁচলা ও উদয়নারায়নপুর কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ হয়
BJP flag people corwd rally Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ২২:১২

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিন আগে গেরুয়া শিবির তাদের প্রথম ও দ্বিতীয় দফার ৬০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল। তারপর গতকাল অর্থাৎ রবিবার বিজেপি আবারো তৃতীয় ও চতুর্থ দফার ভোটের ৬৩ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তবে একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের ছায়া পড়ল আজকে বিজেপির কলকাতা সদর কার্যালয়ে। আজ অর্থাৎ সোমবার বিজেপির হেস্টিংসের অফিসের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখায়। তারা দাবি করে যে পাঁচলা ও উদয়নারায়নপুর কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করতে হবে। এমনকি বিক্ষোভের জেরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি আরম্ভ হয়।

আসলে গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করায় জানা গেছে পাঁচলায় বিজেপির প্রার্থী হয়েছে মোহিত ঘাঁটি ও উদয়নারায়নপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুমিত রঞ্জন কাঁড়ার। আঞ্চলিক বিজেপি কর্মীরা তাদের প্রার্থী নিয়ে একদমই খুশি নয়। কারণ মোহিত কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। তাকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করায় স্বাভাবিকভাবেই পুরনো কর্মীদের ক্ষোভ ফেটে পড়েছে। পুরনো বিজেপি নেতা কর্মীরা জানিয়েছে, "মোহিত দেহ ব্যবসা চালান। মাত্র ১৫ দিন আগে সে বিজেপিতে যোগ দিয়েছে। শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই সে এবারে টিকিট পেয়েছে।" আর এই ঘটনার প্রতিবাদে আজকে হেস্টিংস কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে ৫০০ জনের বেশি বিজেপি নেতা কর্মী জড়ো হন এবং স্লোগান তুলে বিক্ষোভ শুরু করেন। এমনকি গেট ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করে তারা। পরে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee