৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

Rupa Shyambazar : পাঁচ মাথার মোড়-রুটি সঙ্গে কষা মাংস, আছে স্পেশ্যাল চাটনি

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে
Rupa restaurant Bengali News
প্রতীকী ছবি
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১২:১২
Rupa 6 Bengali News
ছবি : @the_petuk_bangali (সুকন্যা)

কষা মাংস-রুটি-শ্যামবাজার! আজ্ঞে নাহ! আপনি যে দোকানের কথা ভাবছেন, সেটা নয়। কথা বলছি শতাব্দী প্রাচীন 'রূপা' হোটেলের। শ্যামবাজার পাঁচ মাথার মোড় ধরে এগিয়ে গেলেই, ছোট একটি দোকান চোখে পড়বে। নাম 'রূপা'। এই হোটেলেই, বিখ্যাত কষা মাংস। চিকেন এবং মাটন দুই-ই আছে। রয়েছে গরম গরম রুটি। চাইলে পাবেন ভাত। আছে বিরিয়ানি। ফুরিয়ে না গেলে পেতে পারেন তরকা। কোন তরকা? এগ-চিকেন-ভেজ! আছে সবই। মনপসন্দ নিলেই হয়।

Rupa 4 Bengali News
ছবি : @foodaroo

এছাড়াও রয়েছে রূপা হোটেলের বিখ্যাত চাটনি, স্রেফ ধনেপাতার চাটনি বা সবুজ চাটনি বললে ভুল হবে। ঝাল-টক আর ধনেপাতা-পুদিনার মিশেল রূপা হোটেলের বিখ্যাত চাটনি। যা কিনা বিনামূল্যে পরিবেশন করা হয় রুটির সঙ্গেই।

rupa 1 Bengali News
ছবি : @kolkatarito (ঋতভাষ)
Rupa 3 Bengali News
ছবি : @the_bong_trails (পাপড়ি)

মাটন হোক বা চিকেন, প্রয়োজনে নেওয়া যেতে পারে হাফ প্লেট। যা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। ফুল প্লেট নিলে খরচ পড়বে ২৫৫ টাকা মাটন কষা, মিলবে চার পিস্। রুটি ৫ টাকা প্রতি পিস্। আলাদা করে স্যালাড কিনতে চাইলে লাগবে ১০ টাকা। মাটন বিরিয়ানি ১৮৫ টাকা, চিকেন বিরিয়ানি ১৬০ টাকা।

rupa menu Bengali News
ছবি : @we_are_bong_foodies (শ্রেয়া)
rupa 2 Bengali News
ছবি : @we_are_bong_foodies (শ্রেয়া)

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro