১৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

টপলেস শরীরে বক্ষে ঝুলছে গণেশের লকেট, ফের বির্তকে পপ তারকা রিহানা

ভারতের কৃষকদের নিয়ে এত চিন্তিত তিনি কিন্তু ভারতীয় সংস্কৃতি, ধর্মকে এত অবহেলা, অসম্মান কেন? : নেটিজেন
Rihanna Bengali News
রিহানা ছবি সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩০

ফের বিতর্কের কেন্দ্রে রিহানা। দিন কয়েক আগেই ভারতের কৃষক আন্দোলন ইস্যুতে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন মার্কিনী পপ গায়িকা রিহানা। বহিরাগত হয়ে ভারতের সম্পর্কে কিছু না জেনে কেন ভারতের আভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছেন রিহানা? সেই নিয়ে ভারত থেকে বহু দেশভক্তই প্রতিবাদ ছুঁড়ে দিয়েছিলেন রিহানার দিকে। আর ফের বির্তকে রিহানা। তবে এবার ট্যুইট নিয়ে নয়, বরং নিজের ছবি শেয়ার করেই ট্রোল রিহানা।

সম্প্রতি, নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন রিহানা। যে ছবিতে বেগুনি রঙের শর্টসে দেখা যায় গায়িকাকে। সঙ্গে রয়েছে গণেশের লকেট। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বির্তকের ঝড়। নেটজনতার একাংশের অভিযোগ, এভাবে ফটোশুট করে গণেশের মূর্তি গলায় ঝুলিয়ে তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। 'টপলেস হয়েও তাঁকে কেন এই পেনডেন্টটি পরে থাকতে হল?' কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, 'ভারতের কৃষকদের নিয়ে এত চিন্তিত তিনি কিন্তু ভারতীয় সংস্কৃতি, ধর্মকে এত অবহেলা, অসম্মান কেন?' তবে আপাতত কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, ফটোশুটেই মগ্ন পপ তারকা।

প্রসঙ্গত, কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ান রিহানা। কৃষক আন্দোলন নিয়ে 'আমরা কেন কথা বলছি না' বলে প্রশ্ন তোলেন রিহানা। এরপরেই ভারতের প্রথম সারির বলিউড তারকারা শুরু করেন একের পর এক ট্যুইট। যার জেরে বলিউড মূলত বিভক্ত হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster