প্রেম কীতাণু ( Prem Keetanu ) ২০২৪ সালের জনপ্রিয় মালয়ালম ছবি প্রেমালু-র হিন্দি রিমেক, গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ইঞ্জিনিয়ারিং স্নাতক বিশাল-এর চরিত্রে অভিনয় করেছেন ভীর পাহাড়িয়া ( Veer Pahariya ), আর সুহানি চরিত্রে রয়েছেন নবাগত আফিয়া সায়েদ (Aafia Sayed) ।
অপুর্ব সিং কার্কি ( Apoorv Singh Karki ) পরিচালিত এই ছবিতে কলেজ জীবনের নানা মজার ঘটনা, তরুণ প্রেম এবং পরিবারের আবেগঘন মুহূর্তকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। রয়েছে বলিউডের গান এবং অপরশক্তি খুরান ( Aparshakti Khurana ) সহ অন্যান্য অভিনেতার হাস্যরসাত্মক অভিনয়।
দর্শকদের একাংশ ছবিটির সঙ্গে নিজেদের কলেজ জীবনের মিল খুঁজে পাচ্ছেন এবং গল্প বলার ধরন ও সহজ-সরল আবহকে পছন্দ করছেন। তবে সমালোচকদের মতামত মিশ্র। তাদের কেউ কেউ মনে করছেন, মূল ছবির স্বাভাবিক ও বাস্তবধর্মী আবহ থেকে হিন্দি রিমেকটি কিছুটা সরে গিয়েছে।
বক্স অফিসে ছবিটির প্রথম দিনের আয় ছিল তুলনামূলকভাবে কম। মুক্তির প্রথম দিনে প্রায় ₹০.৫০ কোটি নেট আয় করেছে ছবিটি। একই সময়ে অন্যান্য ছবির সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখেও পড়তে হয়েছে ‘প্রেম কীতাণু’-কে।