বড়পর্দায় একত্রে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan) ও অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)! এমনই জল্পনা সোশ্যালে। শোনা যাচ্ছে, দীর্ঘ ১৫ বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করতে পারেন শাহরুখ খান ও অভিনেত্রী করিনা কাপুর খান।
শাহরুখ খানের আসন্ন 'কিং' (King) ছবিতেই নাকি 'ড্যাডি কুল' (Daddy Cool) নামক একটি বিশেষ গানে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। শুটিং হতে পারে দক্ষিণ আফ্রিকায়। যদিও ছবির নির্মাতাদের তরফে এই জল্পনায় শিলমোহর দেওয়া হয়নি।
বলাবাহুল্য, এর আগে শেষবার 'রা ওয়ান' (Ra.One) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে। দীর্ঘ ১৫ বছর পর ফের জুটিতে অভিনয় করার জল্পনা উঠতেই অনুগামীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।