১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

কাকুরগাছির বাড়ি থেকে উদ্ধার হলো অঙ্কুশ ঐন্দ্রিলার বাপ্পা দার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য টলি পাড়ায়

পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, এটি সাধারণ আত্মহত্যার ঘটনা
Pintu with ankush and oindrila Bengali News
অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে ছায়াসঙ্গী পিন্টু @instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ মার্চ ২০২১
শেষ আপডেট: ৪ মার্চ ২০২১ ৭:১০

এবারে নিজের বাড়ি থেকেই উদ্ধার হলো অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলার সহকারী পিন্টু দে ওরফে বাপ্পাদার ঝুলন্ত দেহ। জানা যাচ্ছে গতকাল রাতে কাকুরগাছিতেই এই ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, এটি সাধারণ আত্মহত্যার ঘটনা। পিন্টুর কাছে নিয়মিত টাকা চেয়ে ফোন আসতো। তবে এই ফোনের ব্যাপারে বর্তমানে খোজ চালাচ্ছে পুলিশ। অঙ্কুশ এবং ঐন্দ্রিলার ছায়া সঙ্গী হিসাবে কাজ করতেন পিন্টু। রাত্রে ঘটনা জানাজানি হওয়ার পরেই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা গিয়ে পৌঁছান পিন্টুর বাড়িতে। সেখানে তারা বাড়ির লোকেদের পাশে থাকার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ ব্যাপারটি নিয়ে আলোচনা করেন। তিনি লেখেন, আমি যদি আগে জানতাম তাহলেই আমি পদক্ষেপ গ্রহণ করতে পারতাম।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পিন্টুর কাছ বেশ কিছুদিন ধরে টাকা চেয়ে ফোন আসতো। বিগত কিছুদিনের মধ্যেই ব্যাংক একাউন্ট থেকে ৩০,০০০ টাকা মতো তুলে অন্য কারো ব্যাংকে দেওয়া হচ্ছে। আর তার ফলেই মানসিক অবসাদের শিকার হন পিন্টু। অভিনেতা অঙ্কুশ জানালেন, "আমার কাছ থেকেও বার কয়েক টাকা নিয়েছে। আমাকে বলত ধার শোধ করার জন্যই এই টাকা নেওয়া। তাই আমি আর কখনো বাধা দিইনি। যখন টাকা চেয়েছে দিয়ে দিয়েছি। টাকা চাওয়ার আসল কারণ জানলে এত তাড়াতাড়ি চলে যেতে দিতাম না।" অন্যদিকে ঐন্দ্রিলা দুঃখে বলছেন, "কিভাবে এমন কাজ করতে পারলো বাপ্পা দা? নিজের মা, এবং বোনকে ফেলে রেখে চলে গেলো!"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster