১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

দিলীপ ঘোষের কর্মসূচীতে হামলা, অভিযোগ ধাক্কাধাক্কির, ফাটল এক কর্মীর মাথা!

এই ঘটনা প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, সাফ বার্তা সুকান্ত মজুমদারের
dilip ghosh 3 Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৯

ভবানীপুরের যদুবাবুর বাজারে দিলীপ ঘোষের কর্মসূচীতে হামলা, অভিযোগ ধাক্কাধাক্কির। হামলায় মাথা ফাটল বিজেপি কর্মীর। উপনির্বাচনের আগে শেষ দিনের কর্মসূচিতে কার্যত তুমুল উত্তেজনা ভবানীপুরে। অভিযোগ, টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুর স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। আর সেই সময় বিজেপি সাংসদকে নাকি নিগ্রহ করা হয়। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। যদিও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন বিজেপির কর্মীরা। এরপরেই এক বিজেপির কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এ সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা বন্দুক উঁচিয়ে ভিড় হঠানোর চেষ্টা করেন। এবং আহত কর্মীকে হাসপাতালে নিয়ে যান দিলীপ ঘোষ।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেছেন, "এই ঘটনা প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই।" ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেছেন, "ভোটের দিন এমন হলে বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী। ভোটে বেগতিক বুঝতে পেরেই গুণ্ডাবাহিনী নামিয়েছে তৃণমূল।"

এরপরেই এদিন বিকেলে এই ইস্যুতে সরব হয়ে দিলীপ ঘোষ দাবি তুললেন, ভবানীপুরে ভোটগ্রহণ স্থগিত রাখা হোক। এমনকি এই দাবি তুলেই নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে বিজেপি। কারণ দিলীপ ঘোষের দাবি, "ভবানীপুর উপনির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। আমি প্রচারে গেলে আমাকে চার দিক দিয়ে ঘিরে আক্রমণ করা হয়। বাধ্য হয়ে ভয় দেখতে আমার নিরাপত্তারক্ষীরা বন্দুক বার করেন। এক ঘণ্টা আগে আমাদের সাংসদ অর্জুন সিংহ প্রচারে গেলে তাঁকেও ধাক্কাধাক্কি করা হয়। তাঁকে নিরাপত্তারক্ষীরা বার করে নিয়ে যেতে বাধ্য হন। এর আগে প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকেও আক্রমণ করা হয়েছে। রাজ্য সভাপতিকেও বাধা দেওয়া হয়েছে। আমরা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ সহযোগিতা করেনি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee