৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

পার্কস্ট্রিটের হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত : সূত্র

"সব ট্রোল, মিমের আজ হয়তো অবসান হবে", নুসরত প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক
Nusrat single pregnancy Bengali News
instagram.com/nusratchirps
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২১ ১৩:৪৪

কাল সকাল থেকেই গুঞ্জন, হাসপাতাল ভর্তি হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। এবং অভিনেত্রী-সাংসদের সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলতে চাইলেও, এমন মন্তব্যকে নস্যাৎ করেছেন খোদ অভিনেতা। গতকাল নুসরতের প্রসঙ্গ সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেও তিনি এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, নুসরত এখনও হাসপাতালে ভর্তি হননি।

কাজেই পূর্বের গুঞ্জনে ব্যাঘাত ঘটলেও, ফের শোনা যায়, গতকাল রাতেই নাকি পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এরপরেই এদিন সকালে অর্থাৎ আজ নিজের ইনস্টাগ্রামে নো মেক আপ লুকের একটি ছবি পোস্ট করেন নুসরত। ক্যাপশনে লেখেন, "ভয়ের উপরে বিশ্বাস।" এর সঙ্গেই বরাবরের মতোই জুড়ে দেন পজিটিভ হ্যাশট্যাগ।

এই ছবি নেটিজেনদের চোখ এড়ায়নি। বরং অনুগামীদের ভালোবাসা এবং ট্রোলারদের সমালোচনার ভরে গেছে নুসরতের কমেন্ট বক্স।

Nusrat pregnancy ss Bengali News
instagram.com/nusratchirps

তবে এখনও সন্তান প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত।

এদিকে রহস্য যেন ঘুরছে অন্যদিকে। নুসরতকে নিয়ে ফেসবুক পোস্ট করেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। তিনি লেখেন, "একটা কথা বলতে বড়ো আনন্দ হচ্ছে। জানি এটা নিয়ে পরে গালাগাল দেবেন অনেকে কিন্তু তবুও বলব।আমার এই প্রিয় শহরে যেখানে মাঝে মাঝে চাঁদটাকে এতো কাছ থেকে দেখা যায় , মনে এই বুঝি উবের ধরে পৌঁছে যাওয়া যাবে। সেই শহরের এক যুবতি, অভিনেত্রী, MP, এবং সংখ্যালঘু আজ একা ফ্ল্যাট থেকে নিছে নামলেন, একা SUV র সামনের সিটে বসলেন এবং রওনা হলেন মা হবেন বলে, একা। সব ট্রোল, মিমের আজ হয়তো অবসান হবে। আমার কাছে অনেকদিন পর একটা বড়ো অকাল বোধনের গপ্পো এলো। এই মহিলার হাত ধরে। নুসরত আমার সঙ্গে আপনার একবারই দেখা হয়েছিল, কিন্তু আজ এটুকু বলি যে ছেলে হোক বা মেয়ে সে কিন্তু বড়ো হয়ে আজকের দিনের গপ্পোটা শুনে গর্ব করে বলবে। "মেরে পাস মা হ্যায়। সব ভালো হোক, শিগগিরই দেখা হচ্ছে।"

শেষ পাওয়া খবর অনুযায়ী ওটিতে আছেন নুসরত জাহান। সঙ্গে রয়েছেন যশ। এক সংবাদমাধ্যম সূত্রের খবর, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Srabanti ss nusrat Bengali News
নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শ্রাবন্তীর ইনস্টাগ্রাম স্টোরি instagram.com/srabanti.smile

শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather