২৬ নভেম্বর, ২০২৬
বিনোদন

পুজোর আগেই প্রেম প্রেম গল্পের ভিড়ে হারিয়ে যেতে পারেন আপনিও!

আসছে 'কলকাতা চলন্তিকা'
Kiran Ishaa Saurav Bengali News
কিরণ-ইশা-সৌরভ instagram.com/i_sauravdas,/yourbongguy, /ishaasaha_official
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২ অক্টোবর ২০২১ ১৮:০৪

কখনও ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে অভিনেত্রী ইশার ছবিতে লাইক দিচ্ছেন, পরক্ষণেই আবার ইনস্টাগ্রাম থেকে বেরিয়েই সোজা চলে যাচ্ছেন ওটিটি প্লাটফর্মে অভিনেতা সৌরভের সিরিজ খুঁজতে? তা দেখা শেষ হলেই আবার ছুটছেন ইউটিউবে দ্য বং গাইয়ের নতুন ভিডিওর সন্ধানে? এরপর ফোন কিংবা ল্যাপটপ থেকে মুখ সরিয়ে সন্ধ্যা হলেই বসে পড়ছেন ধারাবাহিকের ঝুলি খুলে, অপরাজিতা আঢ্য কিংবা দিতিপ্রিয়াকে খুঁজতে? খুব ঝক্কির কাজ। তবে এবার সব সমস্যার সমাধান হতে চলেছে এক চুটকিতেই।

পুজোর আগেই প্রেম প্রেম গল্পের ভিড়ে হারিয়ে যেতে পারেন আপনিও, কেন? এবার কলকাতা শহরের গল্প বলবে পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’। বিগত কয়েক বছর আগে ভেঙে পড়েছিল পোস্তা ফ্লাইওভার। এই ফ্লাইওভার ভেঙে পড়ার পরের প্রেক্ষাপট অর্থাৎ ভেঙে যাওয়া ফ্লাইওভার থেকে কীভাবে নতুন রাস্তা তৈরি হয়েছে সেই নিয়েই আসন্ন ছবি কলকাতা চলন্তিকা। গল্প লিখেছেন অধ্যাপিকা স্বাতী বিশ্বাস এবং পাভেল।

তবে ফ্লাইওভার ভেঙে পড়ার গল্পের সঙ্গে প্রেমের কী সম্পর্ক? কারণ, এই ছবিতে অভিনয় করছে দ্য বং গাই অর্থাৎ কিরণ দত্ত, নতুন প্রজন্মের কাছে খুব জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়, ধারাবাহিক এবং বড়ো পর্দায় খুব জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য। এছাড়াও আছেন অভিনেত্রী ইশা চক্রবর্তী, রজতাভ দত্ত, শতাব্দী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়।

সূত্রের খবর, বেহালা, জোকা, পার্কস্ট্রীট, নিমতলা, হাওয়া ব্রিজ থেকে শুরু করে গোটা শহর জুড়ে রিয়েল লোকেশনে এই ছবির শ্যুটিং হয়েছে।

পরিচালক পাভেল এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানান, "আমার জন্মের প্রথম দিন থেকে আজ পর্যন্ত, আমার পুরো বড় হওয়া জুড়েই আছে ‘কলকাতা চলন্তিকা’-র বীজ। আমি এক আদ্যন্ত শহুরে কাক। শহর কলকাতার সব অলিগলি রাস্তাঘাট আমার ঘরবাড়ি। এই গল্পটায় শহর কলকাতার তিন দিনের জীবন উঠে আসবে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ নভেম্বর

৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ঈথা

Shraddha eetha 1
২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather