১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিয়ের কথা এতদিন কেন লুকিয়ে রাখলেন ঋতাভরী? ১০ তারিখ দায়ের হবে FIR!

বিয়ে ব্যাপারটাকেই আমি ভয় পাই : ঋতাভরী
Ritabhari Chakraborty single saree Bengali News
instagram.com/ritabhari_chakraborty
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৬

আমরা সকলেই জানতাম ঋতাভরী (Ritabhari Chakraborty) একজন জনপ্রিয় অভিনেত্রী (Popular Actress), তিনি একজন ভালো গায়িকা, একজন সমাজসেবিকা এবং মেধাবী পড়ুয়া। তাঁর ঝুলিতেও রয়েছে একাধিক সুনামের অ্যাওয়ার্ড। যেমন তাঁর রূপ, তেমনই গুন।

তবে এত সবকিছুর মাঝেও ঋতাভরী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ছোটো-বড়ো সমস্ত কিছুই তিনি ভাগ করে নেন, তাঁর ফ্যানেদের সঙ্গে। তবে এই বড়ো বিষয়টি একটু দেরিতেই শেয়ার করলেন তিনি। কার্যত এতদিন তিনি লুকিয়ে রেখেছিলেন। ঋতাভরী আসলে ঋতাভরী নয়, তাঁর আসল নাম হল "ইশা চক্রবর্তী"। এতদিন সবটা লুকিয়ে গিয়েছিলেন তিনি। তবে বর্তমানে তাঁর জীবনে কিছুটা ওঠানামা কিংবা অন্যকে সঠিক বিচার পাইয়ে দিতে অবশেষে এই সত্যিটা নিয়ে মুখ খুললেন তিনি।

ইতিমধ্যেই কোনও এক রহস্য উদঘাটন করতে এফআইআর (F.I.R) করে ফেলেছেন ইশা। কীসের জন্য? তা জানতে পারবেন আগামী অক্টোবরের ১০ তারিখ, অর্থাৎ পঞ্চমীতে এফআইআরের কারণ প্রকাশ্যে আনবেন তিনি। চিন্তার কোনও কারণ নেই। ঋতাভরী আপনাদেরই ঋতাভরী। তিনি ইশা নন, তবে এফআইআর ছবিতে ইশা হলেন একজন ডাক্তার। আর এই চরিত্রেই অভিনয় করেছেন ঋতাভরী। রয়েছেন আরও একঝাঁক তারকারা। দেখুন ঝলক :

এর সঙ্গেই আর এক খুশির খবর। উড়ো খবরেই শিলমোহর। এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন, তাঁর বিয়ের খবরটা ঠিকই ছিল। ডিসেম্বরেই এনগেজমেন্ট তাঁর। বর যে পেশায় ডাক্তার সেটাও মেনে নিলেন তিনি। তবে প্রকাশ্যে আনেননি নাম।

ঋতাভরী আরও জানান, "বিয়ে ব্যাপারটাকেই আমি ভয় পাই, যেহেতু একটা ভাঙা পরিবার থেকে এসেছি। আশপাশে বহু সম্পর্ক ভেঙে যেতে দেখেছি। বিয়ের পর কেউ যদি বলে এটা কোরো না, বোল্ড ছবি দিয়ো না। সে সব মেনে নিতে পারব না। সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব।"

ঋতাভরী ওই ইন্টারভিউতে আরও জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই এনগেজমেন্টের পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরের বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster