২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

নিজের জায়গায় আবির চট্টোপাধ্যায়কে দেখে কী মন্তব্য করলেন অঙ্কুশ?

জনপ্রিয় শো 'ডান্স বাংলা ডান্স' থেকে কয়েকদিনের বিরতিতে আছেন অঙ্কুশ হাজরা
Ankush Hazra DBD Bengali News
instagram.com/ankush.official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২১ ১৭:১৪

জনপ্রিয় শো 'ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) থেকে কয়েকদিনের বিরতিতে আছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

অভিনেতা অঙ্কুশের বদলে বিক্রম চট্টোপাধ্যায়ের (Bikram Chatterjee) সঙ্গে মঞ্চ শেয়ার করছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

এ কথা এত দিনে নিশ্চয়ই সকলের জানা হয়ে গিয়েছে। কিন্তু এই আকস্মিক পরিবর্তন কেন? যদিও পূর্বেই এ বিষয়ে অঙ্কুশ জানিয়েছিলেন, সম্প্রতি ভাইরাল জ্বরে কাবু ছিলেন তিনি। শরীরের তাপমাত্রা প্রায় ১০৩, ১০৪ ছিল। সেই কারণে ‘ডান্স বাংলা ডান্স’-এর তিনটে এপিসোড করতে পারেননি। তাঁর বদলে আবির চট্টোপাধ্যায় সঞ্চালনা করেছেন।

বর্তমানে সুস্থ আছেন তিনি। তাই শীঘ্রই আবার শো'তে ফিরছেন তিনি। অঙ্কুশ আরও বলেন, "আমি আর ঐন্দ্রিলা এখন ঠিক আছি। শনিবার থেকে আমরা সুস্থ আছি। তবে এই কয়েকটা দিন মারাত্মক জ্বরে ভুগেছি।"

তবে নিজের জায়গায় আবির চট্টোপাধ্যায়কে দেখে কী মন্তব্য করলেন অঙ্কুশ? তাঁর কথায়, "আবীরদা আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। ওর সঞ্চালনা আমরা আগেও দেখেছি। আমি জানি ও এখানেও দারুণ কাজ করবে।"

তবে কবে আবার শো'তে ফিরবেন তিনি? এ বিষয়ে সকলকে আশ্বস্ত করে সংবাদমাধ্যমকে অঙ্কুশের বার্তা, "এখন আমি সুস্থ হয়ে উঠেছি। ৩১ অগস্ট থেকে ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটে ফিরব।এই অনুষ্ঠানে আমি আছি বলেই যে দেখি, বিষয়টা একেবারেই সে রকম নয়। আমি আগাগোড়াই ‘ডান্স বাংলা ডান্স’ দেখি। সময় না হলে ওটিটি অ্যাপে দেখে নিই।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster