২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

খাবার দেয়নি সুইগি! সংস্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিতের

এই বিষয়টি সংস্থাকে জানাতে, খাবারের দাম ফেরত পেয়েছিলেন অভিনেতা
Prosenjit Chatterjee single Bengali News
instagram.com/prosenstar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৬:৪৪

যুগ বদলাচ্ছে! ইন্টারনেটের যুগে হাতের নাগালেই মিলছে সব খবর। পোশাক থেকে খাবার, ওষুধ কিংবা বই, নিমেষেই মিটছে ইচ্ছাপূরন। তবে অ্যাপ-নির্ভর এই পরিষেবায় ভুলভ্রান্তি নিয়ে মাঝে সাঝেই অভিযোগও ওঠে বিস্তর। কখনও ভুল জামা, আবার কখনও ফোনের বদলে সাবান! নানান ঝক্কি পোহাতে হলেও অধিকাংশ মানুষের ঠিকানা অনলাইন।

তবে এবার এক অনলাইন ডেলিভারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

টুইটারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ট্যাগ করে প্রসেনজিতের অভিযোগ- "৩ নভেম্বর সুইগি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম। কিছুক্ষণ পরে অ্যাপে বার্তা আসে- খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার আমার হাতে পৌঁছায়নি।" তবে এই বিষয়টি নিয়ে সংস্থাকে জানাতে, খাবারের দাম পুরোটাই ফেরত পেয়েছিলেন অভিনেতা। তবে প্রসেনজিতের দাবি, "কেউ যদি অতিথিদের জন্য খাবার আনাতে এই ধরনের অ্যাপের উপর নির্ভর করেন এবং সেই খাবার এসেই না পৌঁছায়? কেউ যদি রাতের খাবারের জন্য এই অ্যাপগুলোতেই আস্থা রাখেন? তাঁরা কি অভুক্ত থাকবেন?"

প্রসঙ্গত, এমন ইস্যু শুধু অভিনেতা প্রসেনজিতের সঙ্গে নয়। বরং হাজার হাজার মানুষের সঙ্গে ঘটছে এই ঘটনা। কখনও ভুল খাবার, কখনও দীর্ঘ অপেক্ষার পর আসছে পচা খাবার, আবার কখনও অর্ধেক অর্ডার বা দীর্ঘ অপেক্ষার পর বাতিলের ঝামেলা। তবে এভাবে সরাসরি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে প্রতিকার চাইতে পারেননি কেউই। সকলেরই ক্ষোভ সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়াতেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena