১৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

পোস্টার থেকে বাদ রিয়ার মুখ, উত্তর নেই পরিচালকের

ছবিতে লিড রোলে অভিনয় করেছেন ইমরান হাশমি ও অমিতাভ বচ্চন
Rhea_chakraborty 3 Bengali News
রিয়া চক্রবর্তী ছবি সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৬

গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীকে সহ্য করতে হয়েছে নানান পরিস্থিতি। বলা যেতে পারে, সংবাদমাধ্যম হোক কিংবা প্রশাসন এবং পারিপার্শ্বিক চাপের মাঝে একপ্রকার ট্রমাতে আছেন তিনি। এখনও সেই রেশ কাটেনি।

rhea chakraborty arrest Bengali News
-

তবুও, বলিউড ইন্ডাস্ট্রি ক্রমশ সাহায্য করছে এই জটিল পরিস্থিতি থেকে রিয়াকে বেরিয়ে আসতে।

আর সেই মতোনই অবশেষে সামনে এল রিয়া চক্রবর্তীর পরবর্তী ছবি ‘চেহরে’ মুক্তির তারিখ। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন ইমরান হাশমি ও অমিতাভ বচ্চন। যদিও পোস্টারে নেই রিয়ার মুখ। আগামী ৩০শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক রুমি জাফরির এই ছবি।

রুমি জাফরি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গত ডিসেম্বরে জানান,"এই বছরটা ওর জন্য খুব ট্রমার মধ্যে দিয়ে কেটেছে। ভাবাই যায় না একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে একমাস জেলে কাটাচ্ছে! এই ঘটনা ওর মনোবল একদম ভেঙে দিয়েছে।"

Rhea Chakraborty 2 Bengali News
@Tweet2Rhea

তবে কেন পোস্টারে নেই রিয়া চক্রবর্তী? সেই নিয়ে অবশ্য মুখ খোলেননি রুমি জাফরি। অনেকে মনে করছেন সুশান্তের মৃত্যুতে রিয়ার নাম জড়াতেই কী বাদ দেওয়া হয়েছে রিয়ার চরিত্র?

আজকাল প্রায়ই জিমের বাইরে লেন্সবন্দি হন রিয়া। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে রিয়া। কাজেই, তাঁকে চরিত্র থেকে বাদ দিলে ফের ধাক্কা পাবেন রিয়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster