২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

মিলল না জামিন, বুধবার পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে

আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি বলে যে সাফাই দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুল
Aryan khan Bengali News
আরিয়ান খান ভিডিও স্ক্রিনশট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৭:১৬

নেই আশার আলো। বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান খান। কাজেই জামিন না মেলায় আপাতত তাঁকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। পরবর্তী শুনানি, আগামী বুধবার, ২০ অক্টোবর। কাজেই ততদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন আরিয়ান। সূত্রের খবর, আরিয়ানের সঙ্গে মাদক যোগ রয়েছে। বিলাসবহুল সেই ক্রুজে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। এমনকি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও বেশ ভালোই যোগাযোগ রয়েছে তাঁর। এমনই কিছু চাঞ্চল্যকর অভিযোগ এনে, আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)-র আইনজীবী অনিল সিংহ। এরপরেই খারিজ হয় আরিয়ানের জামিন।

অন্যদিকে, আরিয়ানের আইনজীবী দাবি করেন, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও তদন্তে কোনওভাবেই প্রভাব পড়বে না। তবে এ কথা মানতে নারাজ এনসিবি।

প্রসঙ্গত, মাদক-চক্রের ষড়যন্ত্রে আরিয়ানও সামিল ছিলেন, আজ আদালতে এমনই দাবি করেছে এনসিবি। আরও জানানো হয়, "হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে মাদকচক্রীদের সঙ্গে সরাসরি ড্রাগস কেনাবেচার কথা বলেছে, সেখানে টাকার লেনদেনের কথাও হয়েছে। কোনওভাবেই ওকে ‘বেনিফিট অফ ডাউট’ দেওয়া যায় না। মনে রাখতে হবে, এনডিপিএস আইনের আওতায়, অভিযুক্ত নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এজেন্সির দাবিই সঠিক হবে ধরতে হবে।"

আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কোর্টকে জানান, আরিয়ান খানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি বলে যে সাফাই দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster