১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বলার কিছু নেই, যা বলার সময় বলবে, কর ফাঁকি প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন সোনু

আমার সমস্ত শক্তি আর হৃদয় দিয়ে গোটা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি : সোনু সুদ
Sonu Sood new single Bengali News
instagram.com/sonu_sood
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৭

গত বুধবার আচমকাই বলি অভিনেতা সোনু সুদের (Sonu Sood) বাড়ি এবং অফিস হানা দিয়ে আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছিলেন, ২০ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি ও তাঁর সহকর্মীরা। প্রায় তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা, যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি সোনু। কিন্তু সোমবার পাল্টা বিবৃতি জারি করে সোনু বুঝিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে এই অভিযোগে তিনি বিশেষ বিচলিত নন।

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনু সুদের সাফ বক্তব্য, "তোমার দিকের গল্প সব সময় ফলাও করে বলার প্রয়োজন পড়ে না। কারণ সময় সেটা করে দেয়। আমি আমার সমস্ত শক্তি আর হৃদয় দিয়ে গোটা ভারতের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।"

অভিনেতা আরও লেখেন, "গত চারদিন আমার পুরো সময়টা গিয়েছে কিছু অতিথির পাশে থাকার জন্য। কিন্তু আমি আবার ফিরে এসেছি। আবার জনসেবায়, মানুষের প্রাণ বাঁচাতে নিজেকে উৎসর্গ করতে।"

প্রসঙ্গত, কয়েক দিন আগে আয়কর দফরের তরফে জানানো হয়েছিল, সোনুর স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। যেখান থেকে ১ কোটি ৯০ লক্ষ টাকা সেবামূলক নানা কাজে ব্যবহার করা হয়েছে। বাকি টাকা এখনও পর্যন্ত পড়ে আছে। এই ইস্যুতেই সোনু লেখেন, "আমার ফাউন্ডেশনের সমস্ত অর্থ কোনও আর্তের সাহায্যের জন্য খরচ হয়েছে। অনেক ব্র্যান্ডকে আমি অনুরোধ করেছি আমার এনডর্সমেন্ট ফি যেন সোজাসুজি পাঠিয়ে দেওয়া হয় আমার ফাউন্ডেশনে। কারণ একটাই উদ্দেশ্য, সাহায্যের হাত যেন বন্ধ না হয়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster