৩০ অক্টোবর, ২০২৬
বিনোদন

Scam 1992: ভারতীয় অর্থনীতির অন্ধকারতম সময় আপনার স্ক্রীনে

একটা অর্থনৈতিক দুর্নীতির সাথে জড়িয়ে থাকা একঝাঁক মানুষের গল্প— Scam 1992
Harshad Mehta - Scam 1992 Bengali News
"Scam 1992" ওয়েব সিরিজে হর্ষদ মেহেতার চরিত্রে প্রতীক গান্ধী।
tufan-singharoy
তুফান সিংহরায়
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৪:৫০

একটা গল্প থেকে সেটা সিনেমা বা সিরিজ কখন হয়ে ওঠে? তার জার্নিটা কেমন? আর কোথায় পৌঁছানো তার লক্ষ্য? এইসব প্রশ্ন গুলোই মাথায় ঘুরছিলো Scam 1992 দেখার সময়। শুধু প্লট বা গল্পের জোরে একটা সিরিজ কতটা ভালো লাগতে পারে সেটাও মনে হচ্ছিলো দেখতে দেখতে। ১৯৯২ সালে ভারতের একটি আর্থিক দুর্নীতির গল্প নিয়ে তৈরি সিরিজ Scam 1992।

গল্পের পুরোভাগে শেয়ার ব্যবসায়ী হরসদ মেহেতা। কিভাবে একটি সাধারণ মানুষ নিজের উন্নতির স্বার্থে বা বাকিদের হারানোর স্বার্থে দুর্নীতির পথ বেছে নেয় সেটাই এই সিরিজের মূল বিষয়। আর সেই দুর্নীতির মধ্যে যখন এসে পড়ে রাজনীতি, ভোট, ক্ষমতা, এমনকি প্রধানমন্ত্রীও—তখন? কি হয় দুর্নীতিতে জড়িয়ে থাকা মানুষগুলোর? কিংবা যখন বোঝা যায় দুর্নীতিতে প্রধানমন্ত্রীর নাম ফাঁস হয়ে যেতে পারে যেকোনো সময়—তখন? কি ভাবেন তদন্তকারী অফিসাররা? সিস্টেমের মধ্যে থেকে সেই সিস্টেমের তদন্ত! নাকি কাউকে বলির পাঁঠা দাঁড় করিয়ে বড়ো নামগুলো আড়াল করা? আর যাকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তিনি যদি হন হরসদ মেহেতা? কি পাল্টা খেলেন তিনি? সবটা নিয়ে Scam 1992।

scam 1992 Bengali News
সুচেতা দালাল -এর চরিত্রে শ্রেয়া ধন্বন্তরি।

১৯৯২ সালে দাঁড়িয়ে প্রায় ৫০০০ কোটির দুর্নীতি! সেখানে সংবাদমাধ্যম কি করছিলো? কিভাবে সিস্টেমের লোকেরা গোপনে পাশে দাঁড়িয়েছিলো সাংবাদিকদের? সবই ধরা পড়ে Scam 1992- এর গল্পে। সাংবাদিক সুচেতা দালাল এবং দেবাশিস বাসুর ১৯৯৩ সালে প্রকাশিত বই ‘The Scam: Who Won, who Lost, who Got Away’ অবলম্বনে পরিচালক হানশল মেহেতা তৈরি করেছেন এই সিরিজ।

harshad mehta scam 1992 2 Bengali News
"Scam 1992" ওয়েব সিরিজের একটি দৃশ্যে। -

তথাকথিত কোনো বড়ো মুখ নেই এই সিরিজে। কোনো চমক দেওয়ার বাড়তি চেষ্টা নেই। উল্টে একটা এতবড়ো ঘটনাকে খুবই ‘প্রতিদিনকার ঘটনা’-র মতো করে দেখানোর প্রয়াস আছে Scam 1992 তে। আজ ২০২০ তে দাঁড়িয়ে প্রায় আট ঘণ্টার একটা সিরিজে ৩০ বছর আগের সময়কে ধরা খুব চ্যালেঞ্জিং। প্রতিটা টেবিল চেয়ার বাড়ির স্ট্রাকচার সবটাই ৩০ বছর পিছনের মতো সাজাতে হয়। আর এই ক্ষেত্রে Scam 1992-র টিম নিপুণতার ছাপ রেখে গেছে। সবমিলিয়ে ৩০ বছর আগে পিছিয়ে গিয়ে দেশের সবথেকে বড়ো আর্থিক দুর্নীতির বিষয়ে জানতে Scam 1992 অবশ্যই দেখতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured