জমে উঠেছে বাংলার বিগ বস (Bigboss Bangla 2026 Update)। গতকাল সপ্তাহের শেষে হাই ভোল্টেজ শনিবারের মুখ দেখেছে দর্শক। চতুর্থ সপ্তাহে 'ওয়াইল্ড কার্ড এন্ট্রি' হয়েছে টেলিভিশনের পরিচিত মুখ অনুষ্কা ঘোষের (Anuska Ghosh Bigboss Bangla wild card entry)।
কে এই অনুষ্কা ঘোষ? বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী। পড়াশোনা থেকে মডেলিং সবেতেই দক্ষতার প্রমাণ দিয়েছেন অনুষ্কা। এমনকি একটি ন্যাশনাল টেলিভিশন গেম শো'তেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।
দাদার দরবারের মাধ্যমে বিগবস বাংলায় আত্মপ্রকাশ করেন অনুষ্কা। তাঁর কাছে আপাতত বিগবসের ঘরে শক্তিশালী প্রতিযোগী 'রাজবীর দে'। তবে অনুষ্কা কী পারবে ঘরের আবহাওয়া বদলাতে? কিংবা খেলা ঘোরাতে? আপাতত নজর থাক বিগবসের ঘরে ঠিক রাত সাড়ে ন'টায়।