১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

CPIM আপনাকে কষ্ট দিয়েছে, TMC-তে আসুন, শ্রীলেখাকে পরামর্শ নেটিজেনের

CPIM থেকে আপনি কী পেয়েছেন? টাকা-পয়সা? কিছুই পাননি!
Sreelekha Mitra 3 Bengali News
শ্রীলেখা মিত্র Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২১ ১৬:৩৭

নিজেকে বরাবরই বাম সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেই মতোন ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাম দলের হয়ে প্রচণ্ড খেটেছিলেন অভিনেত্রী। ভোটে প্রার্থী হননি ঠিকই, তবে সারা বাংলায় ঘুরে ঘুরে লাল শিবিরের হয়ে প্রচার করে গিয়েছেন। রক্তদান শিবির থেকে শ্রমজীবী ক্যান্টিন, বাদ দেননি কিছুই। তবে কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের পাতায় বেশ চর্চিত নাম তাঁর। আর সেই ইস্যুতেই শ্রীলেখা মিত্রকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নেটদুনিয়ার এক নাগরিক।

শাসক দলের এক সমর্থক খোলাখুলি অভিনেত্রীকে কমেন্টে লিখেছেন, "সিপিএম আপনাকে কষ্ট দিয়েছে! দিদি আপনি তৃণমূলে আসুন। এ বারের নির্বাচনে সিপিএমের জন্য এত কিছু করলেন, তার বিনিময়ে আপনি কী পেয়েছেন? টাকা-পয়সা? কিছুই পাননি। পেলেন শুধুই কষ্ট আর যন্ত্রণা। শাসক দলে চিরঞ্জিৎ, শতাব্দী, দেব, নুসরত, মিমি, জুন, কাঞ্চন প্রমুখ শ্রীলেখার সহশিল্পী, সতীর্থরা সম্মান এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গেই রয়েছেন।"

এই কমেন্ট ভাগ করে নিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, "শাসকদলের সমর্থক বুঝলেন.... যাক।" যদিও ওই ব্যক্তিকে শ্রীলেখার পাল্টা জবাব, "কিছু উঠতি বাম সমর্থকের মন্তব্যের জেরে আজন্মের বিশ্বাসে বদল ঘটবে না। সিপিএমের কিছু অতি পাকা ছেলেমেয়ের জন্য পার্টির সমর্থন ছাড়ব না ভাই। ওটা নিয়েই বেঁচেছি, আর ওই বিশ্বাসেই বাকি জীবন কাটিয়ে দেব। কে কী বলল এত ভাবলে তো বাঁচতেই পারব না। কিন্তু তুমি যে ফিল করেছো তার জন্য ধন্যবাদ। আমি কোনও দিনই প্রত্যক্ষ রাজনীতিতে জড়াইনি। আমি যেটা বেঁচেছি, ওই বিশ্বাসেই বাকি জীবন কাটাব।আগামী দিনেও সেই পথে হাঁটব না।"

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই দত্তক নেওয়া এক সারমেয়র মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পথপশুর দত্তক নেওয়াকে কেন্দ্র করেই বাম দলের সঙ্গে সম্পর্কের সামান্য অবনতি হয়েছে শ্রীলেখার। তবে দলের সঙ্গে অবশ্যই মনোমালিন্য নেই। কারণ অভিনেত্রী বারংবার দাবি করেছেন, "রেড ভলান্টিয়ার্স বলেই শশাঙ্ককে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের এই পরিণতি হবে ভাবতে পারিনি। শশাঙ্ক রেড ভলান্টিয়ার্স সংগঠনের কলঙ্ক।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster