১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

বেলেঘাটা আইডি হসপিটাল না-পসন্দ করোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রীর

শেষ পর্যন্ত চার ঘণ্টার নাটক শেষে ভর্তি করা হল বেসরকারি হাসপাতালে
Banita Sandhu Bengali News
বনিতা সন্ধু ~instagram @banitasandhu
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ২২:৩৬

করোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রীকে নিয়ে চলল দীর্ঘক্ষণের একটি নাটক। অক্টোবর খ্যাত এই অভিনেত্রী বনিতা সান্ধুকে নিয়ে চলল এই নাটক। বেলেঘাটা আইডি হসপিটাল এ ভর্তি হতে একেবারেই নারাজ। এই কারণেই তিনি দীর্ঘ ৪ ঘন্টা অ্যাম্বুলেন্স থেকে নামতেই চাইলেন না। সম্প্রতি কলকাতায় শুটিং করতে এসেছেন বনিতা। সুদূর সুইজারল্যান্ড থেকে লন্ডন তারপর দুবাই হয় কয়েকদিন আগে কলকাতায় পৌঁছেছেন তিনি। দমদম বিমানবন্দরে তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই মুহূর্তে তিনি করোনা পজেটিভ মেলেন। রিপোর্ট পজিটিভ আসার পরেই থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতালে নিউটাউন ক্যাম্পাসে ভর্তি করা হয়। আবারো একবার পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে বেলেঘাটা আইডি হসপিটালে ট্রান্সফার করার নির্দেশ দেন ডাক্তাররা।

কিন্তু সেখানে ঘটে বিপত্তি। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হতে একেবারেই নারাজ অভিনেত্রী। সেখানকার পরিকাঠামো তার পছন্দ না হওয়ার কারণে সুপারের ঘরে কিছুক্ষণ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী। কলকাতায় কবিতা এন্ড টেরেসা নামক একটি ছবির শুটিং করতে এসেছেন তিনি। কিন্তু করণা আক্রান্ত হবার পরে বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো পছন্দ না হওয়ার কারণে তিনি সরাসরি সেখান থেকে বেরিয়ে গেলেন। এম্বুলেন্স নিয়ে বেরিয়ে যাবার সময় পুলিশ বাধা দেয়। যোগাযোগ করা হয় স্বাস্থ্যকর্তা এবং প্রশাসনের সঙ্গে। তারপর ব্রিটিশ দূতাবাস কে খবর দেওয়া হয় এই ব্যাপারে। অবশেষে ব্রিটিশ দূতাবাসের মধ্যস্থতায় তাকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। আবারো করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে। চিকিৎসকদের ধারণা, তিনি করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster