১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

"অতীতে যেমন অনেক বাধা সামলেছি, বর্তমানে আমি এটাও পারব" ইনস্টাতে ইঙ্গিতপূর্ণ পোস্ট শিল্পা শেঠির

রাজ কুন্দ্রার গ্রেফতারের পর এই প্রথম নীরবতা ভাঙলেন অভিনেত্রী শিল্পা শেঠি
Shilpa Raj Bengali News
instagram.com/theshilpashetty,/rajkundra9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১২:২৩

পর্ন ছবি (Porn Film) তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। গ্রেফতারের পর থেকেই নিশ্চুপ ছিলেন অভিনেত্রী। গ্রেফতারের ৪ দিন পর ইনস্টা স্টোরিতে পরোক্ষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। এতদিন কোথাও মুখ খোলেননি তিনি। এবার এই স্যোসাল মিডিয়া প্ল্যাটফর্মে পরোক্ষে বোঝালেন অনেক কথাই। তুলে ধরলেন নিজের মনের অভিব্যক্তি, যদিও সরাসরি নয় - একটু ঘোরানো কথায়, তীর্যক ভঙ্গিতে।

কী রয়েছে সেই ইঙ্গিতপূর্ণ পোস্টে? বৃহস্পতিবার গভীর রাতে একটি বইয়ের পাতার কিছুটা অংশ পোস্ট করেছেন তিনি। ইংরেজিতে লেখা কথাগুলির বাংলা তর্জমা করলে এমনটাই দাঁড়ায় যে, "কারা আমায় আঘাত করল, তা আমরা পেছন ফিরে দেখি। হতাশ হয়ে ভাগ্যের উপর সব ছেড়ে দিই। ভয় পেয়ে সামনের দিকে এগোতে ভয় পাই। তখন কাজ হারানোর ভয়, রোগের ভয়, প্রিয়জনের মৃত্যুভয় আমাদের তাড়া করে ফেরে। কী হয়েছে, কী হতে পারে তাই ভেবে আমাদের উদ্বেগের মধ্যেই কাটে। ... আমি তখন বড় করে শ্বাস নিয়ে ভাবি আমি ভাগ্যবান, কারণ আমি এখনও জীবিত। অতীতে যেমন অনেক বাধা সামলেছি, বর্তমানে আমি এটাও পারব। কিন্তু আজকের দিনটার বেঁচে থাকা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না।" শিল্পার এই ইনস্টা পোস্ট আদতে এক বিদেশি লেখক জেমস থার্বারের। এই ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি ঠিক কী বার্তা দিতে চাইলেন, তাই নিয়ে মন্তব্যের ঝড় নেট দুনিয়ায়।

ওয়াকিবহাল মহলের ধারণা অভিনেত্রী পরোক্ষে বোঝাতে চাইছেন এমন কঠিন পরিস্থিতিতেও পজিটিভ থাকার চেষ্টা করছেন। রাজ কুন্দ্রার এই কর্মকাণ্ডের সঙ্গে শিল্পা শেঠির নামও জড়িয়ে গেছে। যদিও এখনও পর্যন্ত কোন প্রমাণ মেলেনি। এই খবর প্রকাশ্যে আসার পরই একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে সরে গেছেন শিল্পা শেঠি। একের পর এক সামাজিক চাপে অভিনেত্রী যে মানসিক ভাবে বিধ্বস্ত, তা সাম্প্রতিক এই ইনস্টা পোস্টে স্পষ্ট মনে করছেন শিল্পা অনুরাগীরাও। তবে এমন কঠিন সময়ে কিভাবে সমস্ত বাধা দূরে সরিয়ে কেবল বেঁচে থাকতে হয়, এমন বার্তাই দিয়েছেন তাঁর ইনস্টা পোস্টে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster