১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাড়ি পৌঁছালেন আরিয়ান, ছেলের জন্য নতুন ডায়েট, কাউন্সিলিংয়ের পরিকল্পনা গৌরীর

উৎসবের মহল মান্নাতে
Shah rukh and aryan Bengali News
আরিয়ান খান ও শাহরুখ খান ~
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৯:৩৩

জামিন পেয়েছিলেন কালকেই। তবে সময় মতো কাগজপত্রের কাজ হতে না পারায় আরও একটা দিন জেলের চার দেওয়ালের মধ্যেই থেকে যেতে হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ানকে। অবশেষে আজ ছাড়া পেলেন তিনি। প্রায় ২৭ দিন আর্থার রোড জেলে থাকার পর অবশেষে ‘মান্নাত’ পূরণ শাহরুখ-গৌরীর। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘরের ছেলে ফিরলেন ঘরে।

আরিয়ান মান্নাতে পৌঁছানো মাত্রই তাঁকে ঘিরে শুরু হয়ে যায় সমর্থকদের উল্লাস। বিপুল পরিমানে অনুরাগী জড়ো হন মান্নাতের দরজায়। ঢোল-তাসা বাজিয়ে অভ্যর্থনা জানানো হয় শাহরুখ পুত্রকে। ফাটানো হয় আতসবাজি। এমনকি শাহরুখের বাড়ির বাইরে হনুমান চালিশা পর্যন্ত পাঠ করতে দেথা যায় পুরোহিতকে। সব মিলিয়ে বলাই যায়, বর্তমানে আনন্দের জোয়ারে ভাসছে মান্নাত।

তবে এখানেই শেষ নয়, ছেলের ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন মা গৌরী খান। ছেলে জেলে থাকাকালীন বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ-গৌরী। একাধিক বিনিদ্র রজনী কাটিয়েছেন তাঁরা। বাড়িতে বন্ধ হয়ে গিয়েছিল মিষ্টি-পায়েস বানানো। ব্রত থেকে উপবাস, কিছুই বাকি রাখেননি গৌরী। তাই ছেলে অবশেষে ঘরে ফিরতে তাকে কার্যত আঁচলে বেঁধে নিয়েছেন তিনি। আরিয়ানের জন্য তৈরি হয়েছে নতুন রুটিন। তাতে যেমন রয়েছে প্রতি শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এনসিবি অফিসে হাজিরা দেওয়ার কথা, তেমনই রয়েছে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কাউন্সিলিংযের সময়সূচী।

জানা গেছে, এখন থেকে নিয়মিত রক্তপরীক্ষা হবে আরিয়ানের। দেখা হবে তাঁর শরীরে পুষ্টিমাত্রা। সেই অনুযায়ী করা হবে তাঁর ডায়েট প্ল্যান। শুধু তাই নয়, তাঁর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাউন্সিলিং সেশনে পাঠানোরও ব্যবস্থা নিচ্ছেন আরিয়ানের বাবা-মা। যা দেখে স্পষ্ট, ছেলেকে ফিরে পেয়ে তার আদরযত্নে এতটুকু খামতি রাখতে চান না এই সেলেব্রিটি দম্পতি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster