১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

জামিনের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি ফিরতে ব্যর্থ আরিয়ান

আজ রাতেও জেলেই থাকতে হবে আরিয়ানকে
Shah rukh and aryan Bengali News
আরিয়ান খান ও শাহরুখ খান ~
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৮:৩১

বৃহস্পতিবার বিকাল ৪.৪০ নাগাদ বম্বে হাই কোর্ট মঞ্জুর করে আরিয়ান খানের জামিনের আবেদন। গোটা এক দিন কেটে যেতেও বাড়ি ফিরতে পারল না আরিয়ান খান। জানা গেল, এদিনও আরিয়ান খান ছাড়া পাচ্ছেন না মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে। জানা যাচ্ছে, নিয়ম মতোন বিকাল ৫.৩০-টার পর কোনও অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করা হয় না। একথা জানান সত্ত্বেও সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারলেন না সতীশ মানেশিন্ডে। তাই আজ রাতেও আরিয়ানকে জেলেই থাকতে হবে।

উল্লেখ্য, এদিন দুপুর গড়িয়ে যাওয়ার পর সামনে আসে আরিয়ানের জামিনের শর্ত। যদিও শর্ত অনুযায়ী সমস্ত ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল নগদ এক লক্ষ টাকা। সিউরিটি সার্টিফিকেট থেকে সিউরিটি হিসাবে ছিল অভিনেত্রী জুহি চাওলার উপস্থিতি। তবুও মিলল না লাভ।

সংবাদমাধ্যম সূত্রের খবর, কারাগারের নিয়ম অনুযায়ী বিকাল ৫.৩০-টার পর কোনও অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তাঁরা। তাই নিয়ম মতোন জমানত বক্স নিয়মমাফিক বন্ধ করে দেওয়া হল বিকাল সাড়ে পাঁচটায়। এরপরেই জেল কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমকে জানায়, আজ ছাড়া পাবেন না আরিয়ান। মুক্তির জন্য শনিবার সকালের অপেক্ষা করতে হবে তাঁকে। 

কারণ, শনিবার সকাল ৬টায় ফের খুলবে আর্থার রোড জেলের জমানত বক্স। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মিটিয়ে বেলার আগে বাড়ি ফেরা হবে না আরিয়ানের। প্রসঙ্গত, গত ২রা অক্টোবর গোয়াগামী এক প্রমোদতরীতে তাঁকে আটক করে এনসিবি। এরপর সেই রাতেই তাঁকে নিয়ে আসা হয় মুম্বইয়ের এনসিবি দফতরে। পরের দিন গ্রেফতারি। দু-দফায় এনসিবি হেফাজতের পর অবশেষে ৭ই অক্টোবর আরিয়ান খানের জেল হেফাজত মুঞ্জর হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster