১০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

আর ব্যবহার করতে পারবেন না নিজের অ্যাকাউন্ট, এখন‌ই চালু করতে হবে Facebook Protect

সুরক্ষার খাতিরে ২০২১ সালে ফেসবুক চালু করেছিল ফেসবুক প্রোটেক্ট ফিচার
social media phone Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৬:৩২

ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন প্রাপ্তবয়স্ক মানুষ খুব‌ই কম‌ আছেন। বছর ষোলোর কিশোরী কিংবা ষাটোর্ধ্ব ঠাকুমা, আজকাল ফেসবুক ব্যবহার করে থাকেন। ধীরে ধীরে সবচেয়ে জনপ্রিয় গনমাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না। তাই তো দিনপ্রতি এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। আর সেইসাথে বাড়ছে ফেক অ্যাকাউন্টের পরিমাণ‌ও। অহরহ ঘটছে সাইবার ক্রাইমের ঘটনা। আর এইজন্য‌ই সুরক্ষার খাতিরে ২০২১ সালে ফেসবুক চালু করেছিল ফেসবুক প্রোটেক্ট ফিচার। এটি একটি ঐচ্ছিক প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানে অধিক সক্রিয়। এই সকল টার্গেট অডিয়েন্সদের ইমেল‌ও পাঠানো হয়েছিল নিম্নলিখিত বয়ানে: "আপনার অ্যাকাউন্টের Facebook Protect থেকে অ্যাডভান্সড সিকিউরিটি প্রয়োজন।"

ফেসবুকের ওই বিবৃতিতে জানানো হয়েছিল, "নিরাপত্তার জন্য আমাদের চলমান উন্নতির অংশ হিসাবে, আমরা ফেসবুক প্রোটেক্টকে প্রসারিত করছি, এমন একটি প্রোগ্রাম যা মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক এবং সরকারী কর্মকর্তারা হ্যাকারদের দ্বারা লক্ষ্যবস্তু হতে পারেন। এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে এই ফেসবুক প্রোটেক্ট।" কিন্তু সমস্যা হল, বহু মানুষ‌ই এই ইমেইলকে স্প্যাম অর্থাৎ ভুল মেইল হিসেবে গন্য করেছিল। যার ফলে তারা বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা করেন। উল্লেখ্য, এই প্রোটেক্ট চালু করার সময়সীমা ছিল ১৭ মার্চ পর্যন্ত। যারা মেইলটি উপেক্ষা করছিলেন গাইডলাইন অনুযায়ী তাদের অ্যাকাউন্ট লক হয়ে যায় ফেসবুকের পক্ষ থেকে।

এমতবস্থায় অলিভিয়া থিসেন নামক এক ফেসবুক ব্যবহারকারী ট্যুইটারে এসে লেখেন, "আমি আজ অনির্দিষ্টকালের জন্য Facebook থেকে লগ আউট হয়ে গেলাম কারণ আমি এর নতুন Facebook Protect সিস্টেম সম্পর্কে FB র ইমেলের প্রতিক্রিয়া জানাইনি, যা আমাকে আজ চালু করতে হবে।" শন ডকেট নামক আর একজন লিখেছেন, "আমি এখনও লগ আউট করিনি, কিন্তু যখনই আমি এই ফিচার চালু করার চেষ্টা করছি, কোনো এসএমএস আসছে না। সত্যি বলতে, আমি যদি Facebook-এর থেকে লগ আউট হয়ে যাই, তবেই বেশী নিশ্চিত হব।" প্রসঙ্গত, যাদের কাছে এজাতীয় ইমেইল এখন‌ও আসেনি, তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত বলেই ধরে নেওয়া যেতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured