১১ নভেম্বর, ২০২৬
খেলা

মাহি এবার ফক্স-হক লুকে! ঝড়ের গতিতে ভাইরাল ছবি

হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন
Dhoni new look Bengali News
মহেন্দ্র সিং ধোনি instagram.com/aalimhakim
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৮:২৭

বয়স ছুঁয়েছে ৪০ এর ঘর, কিন্তু এখনও তরুণীদের হার্টবিট বাড়িয়ে দিতে পারে এই মানুষ। একসময় তাঁর কাঁধ অব্দি চুল রাখার হেয়ারস্টাইল অভিভূত করেছিল তরুণ সম্প্রদায়কে। তাঁর লুক অনুসরণ করার জন্য অপেক্ষায় থাকে অগুনতি ফ্যান। এতক্ষণে নিশ্চয়ই ঠাহর করতে পেরেছেন যে কার কথা বলা হচ্ছে। তিনি আর কেউ নন, কথা হচ্ছে ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (social media) তাঁর নতুন হেয়ারস্টাইল ও লুক ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। মুম্বাই ভরসোভার হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের হেয়ার স্টুডিওতে প্রায়ই দেখা যায় জনপ্রিয় বলিউড সেলিব্রেটিদের। এবার সেখানে গিয়েছিলেন ইন্ডিয়ান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। "দ্য উবর কুল ফক্স হক কাট" করেছেন তিনি। মাথার দুপাশে কানের উপর থেকে একেবারে ছোট করে চুল ছেঁটে মাঝখানে ঘন চুল সরু হয়ে পিছন দিকে নেমে গিয়েছে। সঙ্গে মানানসইভাবে কাটা দাড়ি গোঁফ। এই ছবি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম ইনস্টাগ্রামে পোস্ট করতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়াতে মহেন্দ্র সিং ধোনির ছবি পোস্ট হতেই আট থেকে আশি প্রায় সকলেই ক্যাপ্টেন কুলের লুকের ব্যাপক প্রশংসা করেছেন। অনেকেই কমেন্ট করে বলেছেন, "বয়স যেন অনেকটা কমে গিয়েছে। কে বলেছে উনি নাকি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।" আবার অনেকে কমেন্ট করে জানিয়েছেন তারাও শীঘ্রই মাহির মত চুল কাটবে।

প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরে করোনার জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। তবে ফের সেপ্টেম্বর মাস থেকে আমিরশাহীতে খেলা শুরু হবে। মাঠে নামবে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নতুন লুকে আইপিএলের ময়দানে মাহি যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি হিমাচলে নিজের ফার্ম হাউসে বন্ধু এবং পরিবারের সাথে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবিও নেটদুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর ক্যাপ্টেন কুলের নতুন লুক এখন নেটদুনিয়ায় হটকেক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured