২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

কবে দেওয়া যাবে বিসর্জন? সাফ জানাল কলকাতা পুলিশ

যানজট এড়াতে ট্র্যাফিক ম্যানেজমেন্টের উপর জোড় দিচ্ছে প্রশাসন
kolkata traffic police Bengali News
By © Jorge Royan / http://www.royan.com.ar, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=19742045
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৭:২২

চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। রাজ্য সরকার থেকে কলকাতা হাইকোর্ট, ইতিমধ্যেই নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। তবে এবার পালা কলকাতা পুলিশের। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করতে গতবারের থেকেও এবছরে বেশি কড়া কলকাতা পুলিশ। এদিন বৃহস্পতিবার কলকাতা পুলিসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনার সৌমেন মিত্র। ২০২০-তে কোভিডের আশঙ্কা ও হাইকোর্টের নির্দেশের জেরে পুজো মণ্ডপ এবং রাস্তায় ভিড় কম ছিল। এবারও হাইকোর্টের একই নির্দেশ বহাল থাকলেও গতবারের তুলনায় রাস্তাঘাট এবং পুজো মণ্ডপগুলিতে ভিড় বেশি হবে বলে মনে করছে পুলিস আধিকারিকরা। কারণ, এবার নেই নাইট কার্ফু। খোলা রয়েছে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, পাব। তাই যানজট এড়াতে ট্র্যাফিক ম্যানেজমেন্টের উপর জোড় দিতে বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

তাই যানজট ও ভিড় নিয়ন্ত্রণকে মাথায় রেখে পুজোর আগে উচ্চ পর্যায়ের বৈঠক সারল কলকাতা পুলিশ। আলিপুর বডিগার্ড লাইন্সে এদিন বৈঠকে যোগ দেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি, ডিসি, এসি পদমর্যাদার অফিসার, সমস্ত থানার আধিকারিক ও গোয়েন্দা বিভাগের অফিসার ছাড়ও ছিলেন ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। পুজোর সময় যানজট ও ভিড় মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নি বৈঠকে আলোচনা হয়। 

কলকাতার গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্র্যাফিক পুলিশের সঙ্গে ল অ্যান্ড অর্ডার ফোর্সকেও থাকতে বলা হয়েছে। এছাড়াও করোনা নিয়ে সচেতনতা তো রয়েছেই। এর সঙ্গেই পুজো নিয়ে এদিন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র সংবাদমাধ্যমকে বলেন, "কলকাতা পুলিসের তরফে এবার প্রতিমা নিরঞ্জনের জন্য চারদিন বরাদ্দ করা হয়েছে। ১৫ অক্টোবর দশমী থেকে ১৮ অক্টোবর সোমবার পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে।"

প্রসঙ্গত, আজ বিবৃতিতে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, "অঞ্জলি, সিঁদুরখেলার মতো দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রীতি অবশ্যই পালন করা যাবে। তবে তার জন্য করোনা টিকার জোড়া ডোজ থাকা বাধ্যতামূলক।" এক্ষেত্রে যারা অঞ্জলি কিংবা সিঁদুরখেলার জন্য মন্ডপে যাবেন, তারা আদৌ জোড়া ডোজ নিয়েছেন কিনা, তা পুরোপুরি নজরদারির দায়িত্ব পুজো কমিটির। কমিটি এই বিধিভঙ্গ করলে পুজো বাতিল করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। কাজেই, এই বিষয়টিও সতর্ক করে দেওয়া হয়েছে আজ প্রশাসনের তরফে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata