১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

কাল থেকে শুরু নির্দিষ্ট দিনে টিকাকরণ, বিবৃতি দিয়ে জানাল কলকাতা পুরসভা

লক্ষ্মীপুজো, কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া ও ছটপুজোর দিনগুলিতে বন্ধ থাকবে টিকাকরণের কাজ
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৯:০২

পুজোর চারদিন টিকাকরণ বন্ধের কথা আগেই জানিয়েছিল কলকাতা পুরসভা। তবে আজ উৎসব শেষ হতে না হতেই টিকাকরণের কাজ শুরুর কথা জানিয়ে দিল কলকাতা পুরসভা। খবর, শনিবার থেকে আবারও শুরু হচ্ছে টিকাকরণের কাজ। তবে মাঝে কয়েকদিন বন্ধ থাকবে টিকাকরণ। এদিন কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, কাল থেকে টিকাকরণ শুরু হলেও লাগাতার টিকাকরণের কাজ চালানো যাবে না। লক্ষ্মীপুজো, কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া ও ছটপুজোর দিনগুলিতে বন্ধ থাকবে টিকাকরণের কাজ।

এদিন পুরসভার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিজয়া দশমীর পরদিন থেকেই টিকাকরণের কাজ হবে। তবে টিকাকরণের কাজ হবে পুরসভা কর্তৃপক্ষের ঘোষণা করা দিনগুলিতেই। ১৬, ১৮, ১৯, ২১, ২২, ২৩ অক্টোবর টিকাকরণের কাজ হবে। এরপর লক্ষ্মীর পুজোর কারণে টিকাকরণ বন্ধ থাকলেও, আবার টিকাকরণের কাজ শুরু হবে কালীপুজোর পরদিন ৫ নভেম্বর। তারপর আবার টিকাকরণ হবে ৯ নভেম্বর।

ঘোষিত এই দিনগুলিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে টিকাকরণের কাজ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনা টিকার ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩০ লক্ষ ২৬ হাজার ৪৮৩ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এবং গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৬২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৭৯।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৩৯১। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৩ হাজার ৬৭৮। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪ জনের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata