১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ছাপ্পা ভোটে জিততে চায় TMC, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সুর চড়ালেন লকেট

ভবানীপুর থেকে জিততে তৃণমূল কংগ্রেস সমাজবিরোধীদের জড়ো করা শুরু করেছে, বক্তব্য বিরোধীদের
dilip mamata locket Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪২

ভবানীপুর উপনির্বাচনের প্রচার পর্ব শুরু থেকেই অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছিল পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে। রোদ, বৃষ্টি সবেতেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরেছেন তিনি। তবে গতকাল থেকেই উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্ব থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করছেন ফিরহাদ হাকিম। নির্বাচনী প্রচারে গিয়ে উস্কানি দিচ্ছেন। তাই তাঁকে সরিয়ে দিতে হবে প্রচার থেকে। আরও অভিযোগ, ভবানীপুর থেকে জিততে তৃণমূল কংগ্রেস সমাজবিরোধীদের জড়ো করা শুরু করেছে।

এবার এই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ভবানীপুর এলাকায় অনেক বুথে বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যবধান বেশ কম। তাই নন্দীগ্রামে লড়তে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরাজিত হয়ে এখন আবার ভবানীপুরে ফিরে এসেছেন। পুরসভার প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম কীভাবে ছাপ্পা ভোট মেরে মমতাকে জেতানো যায় তার পরিকল্পনা শুরু করেছেন। তাই অবিলম্বে ভবানীপুরে ফিরহাদ হাকিমের প্রচারে নিষেধাজ্ঞা যাতে জারি করা হয় তার আর্জি জানানো হয়েছে।"

যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা। সেখানে আজগুবি অভিযোগের কোনও মূল্য নেই।’"

গতকাল একই সুরে ফিরহাদ হাকিম বলেন, "আমরা মানুষের দরবারে যাব। মানুষ ভোট দেবে। মানুষ জিতবে। কুৎসা করা গণতন্ত্র নয়। আমার বিরুদ্ধেও কুৎসা করেছিল। কুৎসা মানুষ গ্রহণ করেন না।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata