১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

নাম নেই বিজেপির প্রার্থী তালিকায়, অপমানিত হয়ে দলত্যাগ শোভন-বৈশাখীর

বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী তালিকায় নাম এসেছে অভিনেত্রী পায়েল সরকারের, অথচ নিজের কেন্দ্রে নাম নেই শোভনের
sovan baishakhi poridorshok Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ২০:১৭

দলবদলের রাজনীতিতে ফের উড়ো খবরে শিলমোহর। বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। কাজেই, অপমানিত হয়ে দল ছাড়লেন শোভন-বৈশাখী।

সাংবাদিক সম্মেলন করে তৃতীয় এবং চতুর্থ দফার ৬৩টি আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ এখনও পর্যন্ত ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর তাতেই বিশেষ চমক। প্রার্থী তালিকায় তৃণমূলের মতোনই নাম রয়েছে তারকাদের। আর সেই মতোনই বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী তালিকায় নাম এসেছে অভিনেত্রী পায়েল সরকারের। অথচ নিজের কেন্দ্রে নাম নেই শোভনের। আর এতেই অপমানিত হয়ে দল ত্যাগ করলেন শোভন-বৈশাখী।

baishakhi banerjee post Bengali News
-facebook

সূত্রের খবর, ইতিমধ্যেই নেতৃত্বকে দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখী। ঘনিষ্ঠ মহলে শোভন জানিয়েছেন, বেহালা পূর্বের প্রার্থীকে পছন্দ হয়নি তাঁর। তাই এই সিদ্ধান্ত। এরপরেই ফেসবুকে একটি পোস্ট করেন বৈশাখী। তিনি লিখেছেন, "ষড়যন্ত্রকারীরা সফল হবে না। আমরাই জিতবো। বেহালা পূর্বের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee