১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

মুকুটে নয়া পালক, বিশ্বসেরা আরজিকর হাসপাতাল, স্বীকৃতি দিল WHO

বিশ্বসেরার স্বীকৃতি আদায় করে নিল কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল
R-G-kar Medical College Bengali News
instagram.com/banglargorbomamata
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৩

ফের সেরার শিরোপা কলকাতার হাসপাতালের মুকুটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) তরফে প্রায় ৩৫০টি সংস্থাকে এদিন স্বীকৃতি দেওয়া হয়েছে। আর তার মধ্যেই উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এর সঙ্গেই আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত হল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ।

প্রসঙ্গত, ২০১৮ সালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়। এবার তা ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত হল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ হল। এর ফলে আগামী দিনে পয়জন বা বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার থেকে সহায়তা মিলবে।

আজ সকালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইমেল করে আর জি কর হাসপাতালকে এই সুসংবাদ জানানো হয়। আরও বলা হয়েছে, ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে তারমধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ একমাত্র নির্ভেজাল সরকারি হাসপাতাল। 

আর জি কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টারের বিভাগীয় প্রধান অধ্যাপক সোমনাথ দাস সংবাদমাধ্যমকে বলেন, "সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিষ কমাতে অ্যান্টিডোট তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে এই সংস্থার থেকে যে তথ্য পাওয়া যাবে তাও যুক্ত হবে। পয়জন সংক্রান্ত যে কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার থেকে সহায়তা মিলবে। আর জি কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টার থেকে যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে তা বিশ্বের দরবারে প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃত হবে একটি উন্নতমানের তথ্যভাণ্ডার তৈরি  করা হচ্ছে, ফলে আদতে অনেক সমস্যার দ্রুত সমাধান হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata