১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

পরাজিত প্রার্থীদের থেকে এবার কেন্দ্রীয় নিরাপত্তা কেড়ে নিল গেরুয়া শিবির

উপর মহল যা ঠিক করার করবে, মত তারকা প্রার্থীদের
Bjp celeb Bengali News
বিজেপির তারকা প্রার্থী Instagram.com/@paayelsarkar

ভোট বঙ্গে জয় হয়নি গেরুয়া শিবিরের। হারের মুখ দেখেছেন বহু প্রার্থী, কাজেই এবার বিজেপির পরাজিত প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল। যার মধ্যে উল্লেখযোগ্য তারকা প্রার্থীদের নিরাপত্তা। ইতিমধ্যেই যেসব তারকা প্রার্থীদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে তাঁদের অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পায়েল সরকার (Payel Sarkar), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty) ও পাপিয়া অধিকারী। এবং বাকি প্রার্থীদের নাকি জুন মাসেই নিরাপত্তা কেড়ে নেওয়া হবে।

যদিও এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে পাপিয়া অধিকারী একান্ত সাক্ষাৎকারে জানান, “ভোটের আগে নিরাপত্তা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে বলে নির্দেশিকা আসে। যদি নিরাপত্তা রাখতে চাই তার জন্য আবেদন করতে বলা হয়েছিল। আমি আর আবেদন করিনি।”

তবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর বক্তব্য, "তারকা প্রার্থী ছাড়াও কিছু মানুষকে ভোট পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। ভোট শেষ, তাই যারা নিরাপত্তা দিয়েছিল তারা হয়তো কৌশলগত কারণে নিরাপত্তা তুলে নিয়েছে। যাঁদের প্রয়োজন আছে তাঁদের নিরাপত্তা আছে এখনও। যাঁদের প্রয়োজন নেই বলে মনে করা হয়েছে তাঁদের তুলে নেওয়া হয়েছে।’’

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee