২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

হৃদরোগে আক্রান্ত হয়ে এসএসকেএমে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, অবস্থা আশঙ্কাজনক

বর্তমানে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে
Subrata Mukhapadhyay Bengali News
সুব্রত মুখোপাধ্যায় facebook.com/SubrataMukhapadhyay/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৩:০৯

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক সূত্রের খবর, অবস্থার উন্নতি হয়েছে। তবে আপাতত তিনি পুরোপুরি সুস্থ নন। জানা গেছে, সুব্রত মুখোপাধ্যায় সাড়া দিচ্ছেন। তবে আপাতত তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত সকলেই। বর্তমানে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন। সে কারণে তিনি সুব্রত মুখোপাধ্যায়কে আজ দেখতে যেতে না পারলেও, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। এবং বারংবার বলেছেন, কোনও ভাবে যেন ত্রুটি না থাকে চিকিৎসায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন পাশে থাকার।

সুব্রতবাবুর অ্যাঞ্জিয়োগ্রাফি হওয়ার কথা শোনা গেলেও পরিবারের তরফে তা এখনও নিশ্চিত করা হয়নি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে তাঁর পরিবার। প্রসঙ্গত, বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মুখোপাধ্যায়ের তত্বাবধানে রয়েছেন। এমনকি তাঁকে দেখছেন চিকিৎসক সোমনাথ কুণ্ডুও।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত সুব্রত মুখোপাধ্যায়। এই রোগে মাঝে মধ্যেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। সেই সমস্যা আগে থেকেই ছিল। হৃদরোগের কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। পাশাপাশি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata