২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

'কিছু আলু সিদ্ধ হতে চায় না' বিজেপিতে থাকা বেসুরোদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলীপের

বিজেপি বিরোধী জোটকে 'পলিটিক্যাল টুরিজম' বলে কটাক্ষ দিলীপের
Dilip Ghosh BJP West Bengal Bengali News
twitter @DilipGhoshBJP
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১২:২৩

বরাবরই তিনি বিতর্কিত কথা বলে আলোচনার শীর্ষে থাকেন। বেফাঁস মন্তব্যে মাঝে মাঝেই পড়তে হয় বিড়ম্বনায়। এবার বিজেপির (BJP) অন্দরে থাকা বেসুরোদের 'অসেদ্ধ আলুর' সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার এক দলীয় সভায় বলেন, "এক বস্তা আলুর মধ্যে বেশিরভাগ আলু তরকারিতে মিশে যাবে। কিছু আলু সিদ্ধ হতে চায় না, সেগুলি ফিরে যাবে।" তৃণমূল থেকে বিজেপিতে আসা বেসুরোদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে চলে আসে। তাঁদের বেশিরভাগ জনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দেখা যায় এই হেভিওয়েট নেতাদের একটা বড় অংশকে মানুষ সাদরে প্রত্যাখ্যান করেছে। তার ফলশ্রুতিতেই রাজ্যে তৃতীয়বারের জন্য বিপুল আসন নিয়ে সরকার গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হল নতুন মন্ত্রিসভার কাজ। এরপর থেকেই বিজেপির ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। সেখানে উঠে আসে নানা কারণ। এর মধ্যে তৃণমূলের দলবদলুদের মানুষ গ্রহণ করতে পারেন নি বলে জানায় ওয়াকিবহাল মহল। তারপর থেকেই এই দলবদলু নেতাদের একাংশ বারবার দলবিরোধী কথা বলতে থাকেন। দিলীপ ঘোষ আগেই তাঁদের 'গাছের ছালের' সঙ্গে তুলনা করেছিলেন, এখন তাঁদের 'অসেদ্ধ আলুর' সঙ্গে তুলনা করলেন।

এদিকে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় বিজেপি বিরোধী জোটকে 'পলিটিক্যাল টুরিজম' বলে কটাক্ষ করলেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এমন সব দলকে নিয়ে জোট গড়ার কথা ভাবছেন যাদের দেশের সর্বত্র ঘুরে পলিটিক্যাল টুরিজিম ছাড়া আর কিছু করার নেই।" তিনি আরও উল্লেখ করেন, ২০১৯ -এ ঘটা করে ব্রিগেডে লোক জড়ো করে বৈঠক করেছিলেন, কিন্তু বাস্তবে ফল কী হয়েছিল? তৃণমূল দলে খুনোখুনি শুরু হয়েছে, ২০২৪-এ এ দল লড়তে পারবে কীনা সন্দেহ আছে। সব মিলিয়ে দিলীপ ঘোষ তৃণমূলের দলবদলুদের মধ্যে যাঁরা ফের তৃণমূলে ফিরে গেছেন, তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee