১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

'আরও সচেতন হওয়া উচিত ছিল', বুর্জ খলিফা নিয়ে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

'এমন একটা কাজ করা হল, যেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হল', মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Sreebhumi Bengali News
instagram.com/calcuttacanvas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ২০:০০

কলকাতা এখন দুবাই। উল্টোডাঙায় নামলে আপনার এমন মনে না হওয়ার কারণ নেই। সঙ্গে রয়েছে শ্রীভূমির বুর্জ খালিফা। কাজেই, এবারের পুজোয় বাকি প্যান্ডেল দেখা হোক বা না হোক, যেতেই হবে বুর্জ খালিফা দেখতে শ্রীভূমি। তা সে করোনা হোক, ঝড় হোক বা বৃষ্টি। বুর্জ খালিফা মাস্ট। এমন ধারনা নিয়েই হাজার হাজার মানুষের ভিড় শ্রীভূমিতে। পঞ্চমী কিংবা ষষ্ঠী নয়, বরং মহালয়ার রাত থেকেই শুরু হয়েছে বুর্জ খালিফা দর্শন। অধিকাংশের মুখে নেই মাস্ক। এত অব্দি সমস্ত কিছু ঠিক থাকলেও, সপ্তমীর রাত থেকেই বন্ধ হয়েছে বুর্জ খালিফার মূল আকর্ষণ লেজার শো। এই শো বন্ধ হওয়ার পিছনে রয়েছে মূল দুটি কারণ, পাইলটদের অভিযোগ। অপরদিকে ছিল ভিড়।

এতেও মিলল না সুরাহা। অবশেষে ভিড় নিয়ন্ত্রণ না করতে পেরে অষ্টমীর রাত থেকেই বন্ধ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো পরিদর্শন। এবার তা নিয়েই মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজোর মূল উদ্যোক্তা দমকলমন্ত্রী সুজিত বসুর নাম না করেই তিনি এদিন বললেন, "উদ্যোক্তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল।" সঙ্গেই তিনি সাফ জানান, ভিড়ের জন্য লঙ্ঘিত হয়েছে করোনাবিধি।

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সুজিত অত্যন্ত ভাল ছেলে। আমাদের উদ্দেশ্য যাতে ভিড় না হয়। কিন্তু এখানে এমন একটা কাজ করা হল, যেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হল। তাই পুজো উদ্যোক্তাদের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিৎ ছিল।"

উল্লেখ্য, বুধবারের তুলনায় বৃহস্পতিবার বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ, পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। একদিনে দেশে করোনার বলি আরও ২৪৬। তবে দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও বৃহস্পতিবার করোনা অ্যাক্টিভ কেস একধাক্কায় অনেকটাই কমেছে।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে বুধবার পর্যন্ত ৯৬ কোটি ৮২ লক্ষ ২০ হাজার ৯৯৭ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৪৭ জন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata