১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

মিলল না জামিন, ১৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রোদ্দুর রায়

বৃহস্পতিবার দুপুরেই রোদ্দুর রায়কে আনা হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে
Roddur roy 2 Bengali News
facebook.com/roddurroyofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুন ২০২২
শেষ আপডেট: ৯ জুন ২০২২ ১৭:২৬

মুখ্যমন্ত্রীকে নিয়ে নেট মাধ্যমে কুরুচিকর আক্রমণের জন্য গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy) কে। গতকাল রাতে তাঁকে আনা হয় কলকাতায়। এরপর আজ, বৃহস্পতিবার দুপুরেই রোদ্দুরকে আনা হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে। আর সেখানেই ১৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে রোদ্দুর রায়কে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণের অভিযোগ ছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এদিনও রোদ্দুর রায়ের ওই মন্তব্য আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী এ নিয়ে বলেন, "রোদ্দুর যে নোংরা মন্তব্য করেছেন, তা মুখে আনার যোগ্য নয়।"

প্রসঙ্গত, গায়ক রূপঙ্কর এবং প্রয়াত কেকে-কে নিয়ে হওয়া বিতর্ক নিয়ে একটি ফেসবুক লাইভ করেন রোদ্দুর রায়। আর সেখানেই রূপঙ্করের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা এবং অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি। পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও নানান মন্তব্য করেন রোদ্দুর রায়। আর এই কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় গত শনিবার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra