১ নভেম্বর, ২০২৬
সাক্ষাৎকার

Tathagata Hazra : চাকরি ছেড়ে ক্যাফে খোলার স্বপ্নপূরণ, সাধারণ ব্যবসা পরিণত হল ব্র্যান্ডে

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।
Chalochitra Bengali News
-
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২১:২৯
Tathagata Bengali News
Tathagata Hazra

সাধারণ থেকে অতিসাধারন হোক কিংবা একটা সাদামাটা নাম থেকে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যাওয়া ব্রান্ড হোক, অন্যকে অতিক্রমের বদলে ব্যতিক্রমেই বিশ্বাস রেখে বাজিমাত করে দিল হাওড়া জেলার আমতা শহরের তথাগত হাজরা। যার 'চলচ্চিত্র' ক্যাফে সম্পর্কে আজ আপনারা অবগত।

Tathagata Hazra p Bengali News
Tathagata Hazra

বয়স পঁচিশের দোরগোড়া পেরোতেই নিজের কর্মক্ষমতা-দক্ষতার জোরে একটা নয়, বরং হাওড়ার বুকে তিনটে ক্যাফে সামলাচ্ছে তথাগত। নাম 'চলচ্চিত্র'।

Tathagata Hazra p2 Bengali News
Tathagata Hazra

বিনোদন জগতে পা রাখার প্রবল ইচ্ছের তাগিদেই ক্যাফের এহেন নামকরণ বলেই জানান তথাগত।

আর পাঁচটা মধ্যবিত্ত ছেলের মতোই বড়ো হয়েছিল তথাগত, স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ। তবে সেই পথ মসৃণ ছিল না, ব্যক্তিগত কারণে মাঝপথেই কলেজের দোর বন্ধ হয় তাঁর। শুরু হয় চাকরি জীবন। সেলসের (Sales) এর চাকরি করতে করতেই তথাগত স্বপ্ন দেখেছিল ব্যবসা করার, নিজের নামে প্রতিষ্ঠান করার। শুরু হয় হোম ডেলভারির ব্যবসা। দু'বছর পর, পরিবারের কিছুটা অমতেই ২০২২ সালে প্রথম ক্যাফে 'চলচ্চিত্র' নামে দোকান শুরু করেন তথাগত।

Chalochitra Bengali News
-

যদিও পরবর্তীতে পরিবারের সকলেই ভরসা যুগিয়েছিল তথাগতকে। বিশেষ মানুষ অন্তরার সঙ্গে পরবর্তীতে আরও একটি আউটলেট খোলার স্বপ্নকেও বাস্তবায়িত করে ফেলেন তথাগত। গত বছর তৃতীয় আউটলেট হয় 'চলচ্চিত্র'র। দোকানের বাজার করা থেকে রান্নাবান্না, খুঁটিনাটি নানান ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তথাগত। আর তা থেকেই স্রেফ আমতা নয় বরং দেশের গন্ডি পেরিয়েছে তথাগতর ভিডিও এবং 'চলচ্চিত্র'র নাম। বর্তমানে সামাজিক মাধ্যমে নিজস্ব পেজ খুলেছেন তথাগতর জীবনসঙ্গী অন্তরাও (Antara Dalui)।

Tatha Antara Bengali News
Tathagata Hazra, Antara Dalui

'চলচ্চিত্র' সম্পর্কে বলতে গিয়ে তথাগত বলেন, "আমি এবং আমার বাড়িতে যেহেতু নিরামিষ খাই, তাই দোকানের রান্না টেস্ট করতে পারতাম না, আশেপাশের দোকানদার বা অন্তরাকে দিয়ে টেস্ট করাতাম। নতুন নতুন রান্না শিখেছি। এভাবেই দোকান শুরু করি, সঙ্গে সোশ্যাল মিডিয়ার ভিডিও। এভাবেই পথচলা।"

Tathagata Hazra p2 Bengali News
Tathagata Hazra

নিজের রুটিন সম্পর্কে বলতে গিয়ে তথাগত বলেন, "সকালে উঠে তিনটে দোকার সমস্ত বাজার করা, দোকানে গিয়ে কর্মীদের সঙ্গে কাজ করা, দুপুরে অন্য আউটলেট দেখভাল, পরবর্তীতে অপর আউটলেটে কাজ। সবশেষে রাতে বারোটায় বাড়ি ফিরে ভিডিও এডিটিংয়ের কাজ।"

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত।"

বর্তমানে সগৌরবে চলছে তথাগতর 'চলচ্চিত্র'। হাওড়ার বাইরেও বর্ধিত হোক 'চলচ্চিত্র'র ছোঁয়া। টিম পরিদর্শকের তরফে রইল একরাশ শুভেচ্ছা।

Tathagata Hazra p Bengali News
Tathagata Hazra

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita